৬৫/২৯৩. অধ্যায়ঃ
পরিচ্ছেদ নাই।
সহিহ বুখারী : ৪৮২৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৮২৭
مُوْسَى بْنُ إِسْمَاعِيْلَ حَدَّثَنَا أَبُوْ عَوَانَةَ عَنْ أَبِيْ بِشْرٍ عَنْ يُوْسُفَ بْنِ مَاهَكَ قَالَ كَانَ مَرْوَانُ عَلَى الْحِجَازِ اسْتَعْمَلَهُ مُعَاوِيَةُ فَخَطَبَ فَجَعَلَ يَذْكُرُ يَزِيْدَ بْنَ مُعَاوِيَةَ لِكَيْ يُبَايَعَ لَهُ بَعْدَ أَبِيْهِ فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِيْ بَكْرٍ شَيْئًا فَقَالَ خُذُوْهُ فَدَخَلَ بَيْتَ عَائِشَةَ فَلَمْ يَقْدِرُوْا فَقَالَ مَرْوَانُ إِنَّ هَذَا الَّذِيْ أَنْزَلَ اللهُ فِيْهِ {وَالَّذِيْ قَالَ لِوَالِدَيْهِ أُفٍّ لَّكُمَآ أَتَعِدَانِنِيْ} فَقَالَتْ عَائِشَةُ مِنْ وَرَاءِ الْحِجَابِ مَا أَنْزَلَ اللهُ فِيْنَا شَيْئًا مِنَ الْقُرْآنِ إِلَّا أَنَّ اللهَ أَنْزَلَ عُذْرِي.
ইউসুফ ইব্নু মাহাক হতে বর্ণিতঃ
মারওয়ান ছিলেন হিজাজের গভর্নর। তাকে নিয়োগ করেছিলেন মুআবিয়া (রাঃ)। তিনি একদা খুতবা দিলেন এবং তাতে ইয়াজিদ ইবনু মুআবিয়ার কথা বারবার বলতে লাগলেন, যেন তার পিতার মৃত্যুর পর তার বায়আত গ্রহণ করা হয়। এ সময় তাকে আবদুর রহমান ইবনু আবু বকর কিছু কথা বললেন। মারওয়ান বললেন, তাঁকে পাকড়াও কর। তৎক্ষণাৎ তিনি আয়িশা (রাঃ)-এর ঘরে চলে গেলেন। তারা তাঁকে ধরতে পারল না।তারপর মারওয়ান বললেন, এ তো সেই লোক যার সম্বন্ধে আল্লাহ অবতীর্ণ করেছেন, “আর এমন লোক আছে যে, মাতাপিতাকে বলে, তোমাদের জন্য আফসোস! তোমরা কি আমাকে এ ভয় দেখাতে চাও যে, আমি পুনরুত্থিত হব যদিও আমার পূর্বে বহু পুরুষ গত হয়েছে, তখন তার মাতাপিতা আল্লাহর নিকট ফরিয়াদ করে বলে, দুর্ভোগ তোমার জন্য। বিশ্বাস স্থাপন কর, আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য। কিন্তু সে বলে, এ তো অতীতকালের উপকথা ব্যতীত কিছুই নয়।”
(আধুনিক প্রকাশনীঃ ৪৪৬৩,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৬৫)
