৬৫/২৮২. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: আর তোমাদের এ ধারণাই যা তোমরা স্বীয় রব সম্বন্ধে করতে, তোমাদের সর্বনাশ করেছে। ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে গেছ। (সূরা হা-মীম আস-সাজদা ৪২/২৩)
গোপন কথাও আল্লাহ শোনেন: কান, চোখ ও চামড়ার সাক্ষ্য
সহীহ বুখারী : ৪৮১৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৮১৭
الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا مَنْصُوْرٌ عَنْ مُجَاهِدٍ عَنْ أَبِيْ مَعْمَرٍ عَنْ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ اجْتَمَعَ عِنْدَ الْبَيْتِ قُرَشِيَّانِ وَثَقَفِيٌّ أَوْ ثَقَفِيَّانِ وَقُرَشِيٌّ كَثِيْرَةٌ شَحْمُ بُطُوْنِهِمْ قَلِيْلَةٌ فِقْهُ قُلُوْبِهِمْ فَقَالَ أَحَدُهُمْ أَتُرَوْنَ أَنَّ اللهَ يَسْمَعُ مَا نَقُوْلُ قَالَ الآخَرُ يَسْمَعُ إِنْ جَهَرْنَا وَلَا يَسْمَعُ إِنْ أَخْفَيْنَا وَقَالَ الْآخَرُ إِنْ كَانَ يَسْمَعُ إِذَا جَهَرْنَا فَإِنَّهُ يَسْمَعُ إِذَا أَخْفَيْنَا فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ {وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ أَنْ يَّشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَآ أَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ}.وَكَانَ سُفْيَانُ يُحَدِّثُنَا بِهَذَا فَيَقُوْلُ حَدَّثَنَا مَنْصُوْرٌ أَوْ ابْنُ أَبِيْ نَجِيْحٍ أَوْ حُمَيْدٌ أَحَدُهُمْ أَوْ اثْنَانِ مِنْهُمْ ثُمَّ ثَبَتَ عَلَى مَنْصُوْرٍ وَتَرَكَ ذَلِكَ مِرَارًا غَيْرَ مَرَّةٍ وَاحِدَةٍ.
‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
বর্ণিত। কাবার কাছে দুজন কুরাইশী এবং একজন সাকাফি অথবা দুজন সাকাফি ও একজন কুরাইশী একত্রিত হয়। তাদের পেটের মেদ ছিল অধিক; কিন্তু অন্তরে বুদ্ধি ছিল কম। তাদের একজন বলল, তোমাদের কী ধারণা, আমরা যা বলছি তা কি আল্লাহ শুনছেন? উত্তরে অপর এক ব্যক্তি বলল, আমরা যদি জোরে বলি, তাহলে তিনি শুনতে পান। আর যদি চুপে চুপে বলি, তাহলে তিনি শুনতে পান না। তৃতীয় ব্যক্তি বলল, আমরা জোরে বললে যদি তিনি শুনতে পান, তাহলে চুপে চুপে বললেও তিনি শুনতে পাবেন। তখন আল্লাহ অবতীর্ণ করলেন, ‘তোমাদের চোখ, কান এবং তোমাদের চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, এ থেকে তোমরা কখনো নিজেদের লুকাতে পারবে না..... (আয়াতের শেষ পর্যন্ত)।হুমায়দী বলেন, সুফিয়ান এ হাদীস বর্ণনার সময় বলতেন, মানসুর বলেছেন, অথবা ইবনু আবু নাজীহ অথবা হুমায়দ তাদের একজন বা দুজন। এরপর তিনি মানসুরের উপরই নির্ভর করেছেন এবং একাধিকবার তিনি সন্দেহ বর্জন করে বর্ণনা করেছেন।
[৪৮১৬] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৫৩,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৫৪)
সহীহ বুখারী হাদিস ৪৮১৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে কাবার কাছে কয়েকজন লোকের কথোপকথন বর্ণিত হয়েছে। তারা জানতে চাইছিল, আল্লাহ কি তাদের কথা শোনেন? একজন বলল, জোরে বললে শুনেন, চুপে বললে শুনেন না। আরেকজন বলল, জোরে বললে যদি শুনেন, চুপে বললেও শুনবেন। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, তোমাদের চোখ, কান ও চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই হাদিস মানুষকে মনে করিয়ে দেয়, আল্লাহর কাছে প্রকাশ্য ও গোপন আলাদা নয়। মানুষের অঙ্গ-প্রত্যঙ্গও একদিন সাক্ষ্য দেবে। তাই শুধু মানুষের সামনে ভালো থাকা যথেষ্ট নয়; একা থাকলেও আল্লাহর নজর ও জবাবদিহি মনে রাখা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহ প্রকাশ্য ও গোপন সব কথা শোনেন।
- কান, চোখ ও চামড়া কিয়ামতে সাক্ষ্য দেবে।
- আল্লাহর জ্ঞান সম্পর্কে ভুল ধারণা বিপজ্জনক।
- একা থাকলেও আল্লাহভীতি রাখা মুমিনের গুণ।
