৬৫/২৮১. অধ্যায়ঃ
আল্লাহর বাণী:
আল্লাহ সব কথা শোনেন: গোপন কথার জবাবদিহি
সহিহ বুখারী : ৪৮১৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৮১৬
الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا يَزِيْدُ بْنُ زُرَيْعٍ عَنْ رَوْحِ بْنِ الْقَاسِمِ عَنْ مَنْصُوْرٍ عَنْ مُجَاهِدٍ عَنْ أَبِيْ مَعْمَرٍ عَنْ ابْنِ مَسْعُوْدٍ {وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ أَنْ يَّشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ} وَلَا أَبْصَارُكُمْ الْآيَةَ قَالَ كَانَ رَجُلَانِ مِنْ قُرَيْشٍ وَخَتَنٌ لَهُمَا مِنْ ثَقِيْفَ أَوْ رَجُلَانِ مِنْ ثَقِيْفَ وَخَتَنٌ لَهُمَا مِنْ قُرَيْشٍ فِيْ بَيْتٍ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ أَتُرَوْنَ أَنَّ اللهَ يَسْمَعُ حَدِيْثَنَا قَالَ بَعْضُهُمْ يَسْمَعُ بَعْضَهُ وَقَالَ بَعْضُهُمْ لَئِنْ كَانَ يَسْمَعُ بَعْضَهُ لَقَدْ يَسْمَعُ كُلَّهُ فَأُنْزِلَتْ {وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ أَنْ يَّشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَآ أَبْصَارُكُمْ}.
ইব্নু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর বাণীঃ "তোমাদের কর্ণ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে- এ থেকে তোমরা কখনো নিজেদের লুকাতে পারবে না।" আয়াত সম্পর্কে বলেন, কুরাইশ গোত্রের দুজন ব্যক্তি ছিল, যাদের জামাতা ছিল সাকীফ গোত্রের অথবা (বর্ণনাকারীর সন্দেহ) দুজন ব্যক্তি ছিল সাকীফ গোত্রের আর তাদের জামাতা ছিল কুরাইশ গোত্রের। তারা সকলেই একটি ঘরে ছিল।তারা পরস্পর বলল, তোমরা কী ধারণা কর, আল্লাহ কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? একজন বলল, তিনি আমাদের কিছু কথা শুনছেন। এরপর দ্বিতীয় ব্যক্তি বলল, তিনি যদি আমাদের কিছু কথা শুনতে পান, তাহলে সব কথাও শুনতে পারেন। তখন নাযিল হলঃ "তোমাদের কান ও তোমাদের চোখ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, এ থেকে তোমরা কখনো নিজেদের লুকাতে পারবে না।..... আয়াতের শেষ পর্যন্ত।
[৪৮১৭, ৭৫২১; মুসলিম ৫০/২৭৭৫, আহমাদ ৩৮৭৫] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৫২,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৫৩)
সহিহ বুখারী হাদিস ৪৮১৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে আল্লাহর শ্রবণ ও মানুষের জবাবদিহির কথা এসেছে। কয়েকজন ব্যক্তি এক ঘরে বসে প্রশ্ন করল, আল্লাহ কি আমাদের কথা শুনছেন? একজন বলল, তিনি কিছু কথা শুনছেন। আরেকজন বলল, যদি কিছু শুনে থাকেন, তবে সব কথাও শুনতে পারেন। তখন আয়াত নাযিল হলো, তোমাদের কান ও চোখ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে—এ থেকে তোমরা লুকাতে পারবে না। এই হাদিস মানুষের ভুল ধারণা ভাঙে। গোপন কথা, নিচু স্বর বা বন্ধ ঘরের আলোচনা আল্লাহর জ্ঞান থেকে বাইরে নয়। তাই মুখের কথা, চোখের ব্যবহার ও কানের শুনা—সবকিছু নিয়ে সতর্ক থাকা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহ মানুষের গোপন কথাও শোনেন।
- কিয়ামতে কান ও চোখ মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে।
- বন্ধ ঘরের কথা আল্লাহর জ্ঞান থেকে লুকানো যায় না।
- মুখের কথা ও আচরণে আল্লাহভীতি থাকা দরকার।
