৬৫/২৭৫. অধ্যায়ঃ

আল্লাহর বাণী: আমি নকল লৌকিকতাকারীও নই। (সূরা সাদ ৩৮/৮৬)

না জানলে আল্লাহ ভালো জানেন বলা: ইলমের বড় শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৮০৯

قُتَيْبَةُ بْنُ سَعِيْدٍ حَدَّثَنَا جَرِيْرٌ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي الضُّحَى عَنْ مَسْرُوْقٍ قَالَ دَخَلْنَا عَلَى عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ قَالَ يَا أَيُّهَا النَّاسُ مَنْ عَلِمَ شَيْئًا فَلْيَقُلْ بِهِ وَمَنْ لَمْ يَعْلَمْ فَلْيَقُلْ اللهُ أَعْلَمُ فَإِنَّ مِنَ الْعِلْمِ أَنْ يَقُوْلَ لِمَا لَا يَعْلَمُ اللهُ أَعْلَمُ قَالَ اللهُ عَزَّ وَجَلَّ لِنَبِيِّهِ {قُلْ مَآ أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ وَّمَآ أَنَا مِنَ الْمُتَكَلِّفِيْنَ} وَسَأُحَدِّثُكُمْ عَنْ الدُّخَانِ إِنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم دَعَا قُرَيْشًا إِلَى الإِسْلَامِ فَأَبْطَئُوْا عَلَيْهِ فَقَالَ اللهُمَّ أَعِنِّيْ عَلَيْهِمْ بِسَبْعٍ كَسَبْعِ يُوْسُفَ فَأَخَذَتْهُمْ سَنَةٌ فَحَصَّتْ كُلَّ شَيْءٍ حَتَّى أَكَلُوا الْمَيْتَةَ وَالْجُلُوْدَ حَتَّى جَعَلَ الرَّجُلُ يَرَى بَيْنَهُ وَبَيْنَ السَّمَاءِ دُخَانًا مِنَ الْجُوْعِ قَالَ اللهُ عَزَّ وَجَلَّ {فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَآءُ بِدُخَانٍ مُّبِيْنٍ لا - يَّغْشَى النَّاسَ ط هٰذَا عَذَابٌ أَلِيْمٌ (11)} قَالَ فَدَعَوْا {رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُوْنَ - أَنّٰى لَهُمُ الذِّكْرٰى وَقَدْ جَآءَهُمْ رَسُوْلٌ مُّبِيْنٌ لا - ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوْا مُعَلَّمٌ مَّجْنُوْنٌ ﻣ- إِنَّا كَاشِفُوا الْعَذَابِ قَلِيْلًا إِنَّكُمْ عَآئِدُوْنَ ﻣ} أَفَيُكْشَفُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ قَالَ فَكُشِفَ ثُمَّ عَادُوْا فِيْ كُفْرِهِمْ فَأَخَذَهُمْ اللهُ يَوْمَ بَدْرٍ قَالَ اللهُ تَعَالَى {يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرٰى ج إِنَّا مُنْتَقِمُوْنَ}.

মাসরূক (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আব্দুল্লাহ ইবন মাসউদ (রাঃ)-এর কাছে গেলাম। তিনি বললেন, হে লোকসকল! যে ব্যক্তি কোন বিষয়ে অবগত, সে তা বর্ণনা করবে। আর যে না জানে, তার বলা উচিত, আল্লাহই ভাল জানেন। কেননা অজানা বিষয় সম্বন্ধে আল্লাহই ভাল জানেন, এ কথা বলাও জ্ঞানের নিদর্শন। আল্লাহ তাঁর নবী (ﷺ)-কে বলেছেন, ‘বল, এর (কুরআন বা তাওহীদ প্রচারের) জন্য আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না এবং আমি বানোয়াটকারীদের অন্তর্ভুক্ত নই।’ (কুরআনে উল্লেখিত) ধূম্র সম্পর্কে শীঘ্রই আমি তোমাদের বলব।রাসূলুল্লাহ (ﷺ) কুরাইশদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিলে তারা (সাড়া দিতে) বিলম্ব করল। তখন তিনি বললেন, “হে আল্লাহ! ইউসুফ (আঃ)-এর জীবনের দুর্ভিক্ষের সাত বছরের মত দুর্ভিক্ষ দ্বারা তুমি আমাকে তাদের বিরুদ্ধে সাহায্য কর।” এরপর দুর্ভিক্ষ তাদেরকে ঘিরে ফেলল। শেষ হয়ে গেল সমস্ত কিছু। অবশেষে তারা মৃত জন্তু ও চামড়া খেতে লাগল। তখন তাদের কেউ আকাশের দিকে তাকালে ক্ষুধার জ্বালায় চোখে আকাশ ও তার মধ্যে ধোঁয়া দেখত। আল্লাহ বললেন, “অতএব তুমি সেদিনের অপেক্ষা কর, যেদিন আকাশে ধোঁয়া হবে, এবং তা ঘিরে ফেলবে সকল মানুষ। এ তো মর্মন্তুদ শাস্তি।”রাবী বলেন, এরপর তারা দোয়া করল, “হে আমাদের প্রতিপালক! আমাদের এ আযাব থেকে নাজাত দাও, আমরা ঈমান আনব।” তারা কীভাবে নসিহত মানবে? তাদের কাছে তো এসেছেন সুস্পষ্ট ব্যাখ্যাদাতা এক রাসূল। তারপর তারা মুখ ফিরিয়ে নিল তাঁর থেকে এবং বলল, সে তো শিখানো কথা বলে, সে তো এক উন্মাদ। আমি তোমাদের শাস্তি কিছুকালের জন্য রহিত করছি। তোমরা তো অবশ্যই তোমাদের আগের অবস্থায় ফিরে যাবে।ইবন মাসউদ (রাঃ) বলেন, কেয়ামতের দিনও কি তাদের থেকে আযাব রহিত করা হবে? তিনি (ইবন মাসউদ) বলেন, আযাব সরানো হলে তারা পুনরায় কুফরীর দিকে ফিরে গেল। এরপর আল্লাহ তাদের বদর যুদ্ধের দিন পাকড়াও করলেন। আল্লাহ বলেন, যেদিন আমি তোমাদের কঠিনভাবে ধরব, সেদিন আমি তোমাদের শাস্তি দেবই।

[১০০৭] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৪৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৪৬)

সহীহ বুখারী হাদিস ৪৮০৯-এর সারসংক্ষেপ

এই হাদিসের শুরুতে ইবনু মাসউদ রাঃ ইলমের একটি গুরুত্বপূর্ণ আদব শেখান। তিনি বলেন, যে জানে সে বলবে, আর যে জানে না সে বলবে, আল্লাহই ভালো জানেন। অজানা বিষয়ে এমন বলা জ্ঞানেরই অংশ। এরপর তিনি ধোঁয়া সম্পর্কিত আয়াতের ঘটনা বলেন। রাসূল صلى الله عليه وسلم কুরাইশকে ইসলামের দিকে ডাকলে তারা সাড়া দিতে দেরি করল। তিনি ইউসুফ আঃ-এর সময়ের মতো দুর্ভিক্ষের দোয়া করলেন। দুর্ভিক্ষে তারা কষ্টে পড়ে, ক্ষুধায় আকাশ ও নিজের মাঝখানে ধোঁয়ার মতো দেখত। পরে আযাব সরালে তারা আবার কুফরীতে ফিরে গেল। এই হাদিস ইলমে সততা, দাওয়াত, শাস্তি ও ফিরে যাওয়ার বিপদ—সবই সহজভাবে দেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যা জানা নেই, সে বিষয়ে আল্লাহ ভালো জানেন বলা জ্ঞানের অংশ।
  • দাওয়াত প্রত্যাখ্যান করলে তা মানুষের জন্য কষ্টের কারণ হতে পারে।
  • কষ্ট দূর হলে আগের ভুলে ফিরে যাওয়া বিপজ্জনক।
  • কুরআনের আয়াত বোঝাতে সাহাবীরা ঘটনা বর্ণনা করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন