৬৫/২৭০. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার বাণী: সে তো পরবর্তী কঠিন আযাব সম্পর্কে তোমাদের একজন সতর্ককারী মাত্র। (সূরা সাবা ৩৪/৪৬)
সাফা পাহাড়ে দাওয়াত: রাসূল صلى الله عليه وسلم-এর সতর্কবার্তা
সহীহ বুখারী : ৪৮০১
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৮০১
عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ سَعِيْدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ صَعِدَ النَّبِيُّ صلى الله عليه وسلم الصَّفَا ذَاتَ يَوْمٍ فَقَالَ يَا صَبَاحَاهْ فَاجْتَمَعَتْ إِلَيْهِ قُرَيْشٌ قَالُوْا مَا لَكَ قَالَ أَرَأَيْتُمْ لَوْ أَخْبَرْتُكُمْ أَنَّ الْعَدُوَّ يُصَبِّحُكُمْ أَوْ يُمَسِّيْكُمْ أَمَا كُنْتُمْ تُصَدِّقُوْنِيْ قَالُوْا بَلَى قَالَ فَإِنِّيْ {نَذِيْرٌ لَّكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيْدٍ} فَقَالَ أَبُوْ لَهَبٍ تَبًّا لَكَ أَلِهَذَا جَمَعْتَنَا فَأَنْزَلَ اللهُ {تَبَّتْ يَدَآ أَبِيْ لَهَبٍ}.
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) একদিন সাফা পাহাড়ে আরোহণ করে ‘ইয়া সাবাহাহ’ বলে সবাইকে ডাক দিলেন। কুরাইশগণ তাঁর কাছে জমায়েত হয়ে বলল, তোমার ব্যাপার কী? তিনি বললেন, তোমরা বল তো, আমি যদি তোমাদের বলি যে, শত্রুবাহিনী সকাল বা সন্ধ্যায় তোমাদের উপর আক্রমণ করতে প্রস্তুত, তবে কি তোমরা আমার এ কথা বিশ্বাস করবে? তারা বলল, অবশ্যই। তিনি বললেন, আমি তোমাদের জন্য এক আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে ভয় প্রদর্শন করছি। এ কথা শুনে আবু লাহাব বলল, তোমার ধ্বংস হোক। এই জন্যই কি আমাদেরকে জমায়েত করেছিলে? তখন আল্লাহ নাযিল করেন : تَبَّتْ يَدَآ أَبِيْ لَهَبٍ “আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক।”
[১৩৯৪] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৩৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৩৮)
সহীহ বুখারী হাদিস ৪৮০১-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় দাওয়াত ও সতর্ক করা। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সাফা পাহাড়ে উঠে কুরাইশদের ডাকলেন। তিনি আগে তাদের কাছে নিজের সত্যবাদিতা স্মরণ করালেন। তিনি বললেন, যদি শত্রুর আক্রমণের খবর দিই, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, অবশ্যই। এরপর তিনি আসন্ন কঠিন শাস্তির কথা জানিয়ে সতর্ক করলেন। এতে বোঝা যায়, দাওয়াত শুধু ভালো কথা বলা নয়; কখনো মানুষকে আল্লাহর শাস্তির ভয়ও দেখাতে হয়। আবু লাহাব সেই সতর্কবার্তাকে গ্রহণ না করে বিরূপ কথা বলল। তখন আল্লাহ তার ব্যাপারে আয়াত নাযিল করলেন। এই হাদিস আমাদের শেখায়, সত্য কথা বললে সবাই তা সহজে মেনে নেবে এমন নয়, তবু সত্য পৌঁছে দেওয়া নববী কাজ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দাওয়াতের আগে সত্যবাদিতা ও আস্থার গুরুত্ব আছে।
- মানুষকে আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করা নবীদের কাজ।
- সত্য কথার বিরোধিতা করলে তা মানুষের ক্ষতির কারণ হতে পারে।
- রাসূল صلى الله عليه وسلم তাঁর জাতিকে স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন।
