৬৫/২৬৯. অধ্যায়ঃ

আল্লাহ তা'আলার বাণী: এমনকি, যখন তাদের অন্তর থেকে ভয় দূর হবে তখন তারা একে অন্যকে বলবে- তোমাদের রব কী বললেন? তারা বলবে, সত্য বলেছেন। তিনিই সমুন্নত, সুমহান। (সূরা সাবা ৩৪/২৩)

জ্যোতিষী ও শয়তানের মিথ্যা খবর: গায়েব বিষয়ে সতর্কতা

সহিহ বুখারীহাদিস নম্বর ৪৮০০

الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا عَمْرٌو قَالَ سَمِعْتُ عِكْرِمَةَ يَقُوْلُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُوْلُ إِنَّ نَبِيَّ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِذَا قَضَى اللهُ الْأَمْرَ فِي السَّمَاءِ ضَرَبَتْ الْمَلَائِكَةُ بِأَجْنِحَتِهَا خُضْعَانًا لِقَوْلِهِ كَأَنَّهُ سِلْسِلَةٌ عَلَى صَفْوَانٍ {إِذَا فُزِّعَ عَنْ قُلُوْبِهِمْ قَالُوْا مَاذَا قَالَ رَبُّكُمْ} قَالُوْا لِلَّذِيْ قَالَ الْحَقَّ وَهُوَ الْعَلِيُّ الْكَبِيْرُ فَيَسْمَعُهَا مُسْتَرِقُ السَّمْعِ وَمُسْتَرِقُ السَّمْعِ هَكَذَا بَعْضُهُ فَوْقَ بَعْضٍ وَوَصَفَ سُفْيَانُ بِكَفِّهِ فَحَرَفَهَا وَبَدَّدَ بَيْنَ أَصَابِعِهِ فَيَسْمَعُ الْكَلِمَةَ فَيُلْقِيْهَا إِلَى مَنْ تَحْتَهُ ثُمَّ يُلْقِيْهَا الآخَرُ إِلَى مَنْ تَحْتَهُ حَتَّى يُلْقِيَهَا عَلَى لِسَانِ السَّاحِرِ أَوِ الْكَاهِنِ فَرُبَّمَا أَدْرَكَ الشِّهَابُ قَبْلَ أَنْ يُلْقِيَهَا وَرُبَّمَا أَلْقَاهَا قَبْلَ أَنْ يُدْرِكَهُ فَيَكْذِبُ مَعَهَا مِائَةَ كَذْبَةٍ فَيُقَالُ أَلَيْسَ قَدْ قَالَ لَنَا يَوْمَ كَذَا وَكَذَا كَذَا وَكَذَا فَيُصَدَّقُ بِتِلْكَ الْكَلِمَةِ الَّتِيْ سَمِعَ مِنْ السَّمَاءِ.

‘ইকরিমাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আবু হুরাইরা (রাঃ)-কে বলতে শুনেছি, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ যখন আকাশে কোন ফয়সালা করেন তখন ফেরেশতাগণ আল্লাহর নির্দেশের প্রতি অতি নম্রভাবে তাদের ডানা ঝাড়তে থাকে; যেন মসৃণ পাথরের উপর শিকলের আওয়াজ। যখন তাদের মনের ভয়-ভীতি দূর হয় তারা (একে অপরকে) জিজ্ঞেস করে, তোমাদের প্রতিপালক কী বলেছেন? তারা বলেন, তিনি যা বলেছেন, সত্যই বলেছেন। তিনি মহান উচ্চ। যে সময়ে লুকোচুরিকারী (শয়তান) তা শোনে, আর লুকোচুরিকারী এরূপ একের ওপর এক। সুফ্ইয়ান তাঁর হাত উপরে উঠিয়ে আঙ্গুলগুলো ফাঁক করে দেখান। তারপর শয়তান কথাগুলো শুনে নেয় এবং প্রথমজন তার নিচের জনকে এবং সে তার নিচের জনকে জানিয়ে দেয়। এমনিভাবে এ খবর দুনিয়ার জাদুকর ও জ্যোতিষীর কাছে পৌঁছে দেয়। কোন কোন সময় কথা পৌঁছানোর আগে তার উপর অগ্নিশিখা নিক্ষিপ্ত হয় আবার অগ্নিশিখা নিক্ষিপ্ত হওয়ার আগে সে কথা পৌঁছে দেয় এবং এর সাথে শত মিথ্যা মিশিয়ে বলে। এরপর লোকেরা বলাবলি করে সে কি অমুক দিন অমুক অমুক কথা আমাদের বলেনি? এবং সেই কথা যা আসমান থেকে শুনে এসেছে তার জন্য সব কথা সত্য বলে মনে করে।

[৪৭০১] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৩৬,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৩৭)

সহিহ বুখারী হাদিস ৪৮০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে গায়েব বিষয়ে মানুষের ভুল বিশ্বাস থেকে সতর্ক করা হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم জানান, আল্লাহ যখন আকাশে কোনো ফয়সালা করেন, ফেরেশতারা তাঁর কথার সামনে নম্র হয়ে যায়। তারা জানে, আল্লাহ যা বলেন তা সত্য। কিন্তু কিছু শয়তান লুকিয়ে সেই কথা শোনার চেষ্টা করে। তারা একে অন্যের কাছে খবর পৌঁছে দেয়, শেষে তা জাদুকর বা জ্যোতিষীর মুখে আসে। কখনো আগুনের শিখা তাদের ধরার আগে তারা একটি সত্য কথা পৌঁছে দেয়। এরপর সেই এক কথার সঙ্গে অনেক মিথ্যা মেশানো হয়। মানুষ সেই একটি সত্যের কারণে বাকি মিথ্যাও বিশ্বাস করে ফেলে। তাই জ্যোতিষী, ভাগ্য গণনা ও গায়েব জানার দাবির ব্যাপারে মুসলিমকে খুব সতর্ক থাকতে হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর ফয়সালা সত্য এবং তাঁর সামনে ফেরেশতারাও নম্র থাকে।
  • শয়তান আসমানের খবর চুরি করে তা মিথ্যার সঙ্গে মিশিয়ে দেয়।
  • জ্যোতিষীর একটি কথা মিলে গেলেও তার সব কথা সত্য ধরে নেওয়া ঠিক নয়।
  • গায়েবের বিষয়ে নিরাপদ পথ হলো আল্লাহর কথায় ভরসা করা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন