৬৫/২৬৭. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার বাণী:
দরূদ পড়ার পদ্ধতি: নবী صلى الله عليه وسلم শেখানো সহিহ বাক্য
সহীহ বুখারী : ৪৭৯৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৭৯৮
عَبْدُ اللهِ بْنُ يُوْسُفَ حَدَّثَنَا اللَّيْثُ قَالَ حَدَّثَنِي ابْنُ الْهَادِ عَنْ عَبْدِ اللهِ بْنِ خَبَّابٍ عَنْ أَبِيْ سَعِيْدٍ الْخُدْرِيِّ قَالَ قُلْنَا يَا رَسُوْلَ اللهِ هَذَا التَّسْلِيْمُ فَكَيْفَ نُصَلِّيْ عَلَيْكَ قَالَ قُوْلُوا اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ قَالَ أَبُوْ صَالِحٍ عَنْ اللَّيْثِ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ حَدَّثَنَا إِبْرَاهِيْمُ بْنُ حَمْزَةَ حَدَّثَنَا ابْنُ أَبِيْ حَازِمٍ وَالدَّرَاوَرْدِيُّ عَنْ يَزِيْدَ وَقَالَ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَآلِ إِبْرَاهِيْمَ
আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা বললাম, এ তো হল সালাম পাঠ; কিন্তু কেমন করে আমরা আপনার প্রতি দরূদ পড়ব? তিনি বললেন, তোমরা বলবে, আল্লাহ্! আপনার বান্দা ও আপনার রসূল মুহাম্মাদ (ﷺ)-এর প্রতি রহমত নাযিল করুন, যেভাবে রহমত নাযিল করেছেন ইবরাহিমের পরিবারবর্গের প্রতি এবং মুহাম্মাদ (ﷺ) এর প্রতি ও মুহাম্মাদের পরিবারবর্গের প্রতি বারকাত নাযিল করুন, যেভাবে বারকাত অবতীর্ণ করেছেন ইবরাহিম (আঃ)-এর প্রতি।” তবে বর্ণনাকারী আবূ সালিহ লায়স থেকে বর্ণনা করেছেন মুহাম্মাদ ও তাঁর পরিবারবর্গের প্রতি বারাকাত নাযিল করুন যেমন আপনি বারকাত নাযিল করেছেন ইবরাহিমের পরিবারবর্গের প্রতি। ইয়াজীদ হতে বর্ণিত। তিনি (এমনিভাবে) বলেন, যেমনভাবে ইবরাহিম (আঃ)-এর উপর রহমত অবতীর্ণ করেছেন। আর বারাকাত অবতীর্ণ করুন মুহাম্মাদ (ﷺ)-এর প্রতি এবং মুহাম্মাদের পরিবারবর্গের প্রতি, যেভাবে বারাকাত নাযিল করেছেন ইবরাহিম (আঃ)-এর প্রতি এবং ইবরাহিমের পরিবারের প্রতি।
(আধুনিক প্রকাশনীঃ ৪৪৩৩,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৩৫) [৬৩৫৮] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৩৪)
সহীহ বুখারী হাদিস ৪৭৯৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, তাঁরা রসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে জিজ্ঞেস করেন: সালাম তো জানা হলো, কিন্তু আপনার উপর দরূদ কীভাবে পড়ব? নবী صلى الله عليه وسلم তাঁদের বলেন, আল্লাহর কাছে দোয়া করতে: হে আল্লাহ, আপনার বান্দা ও আপনার রাসূল মুহাম্মদ صلى الله عليه وسلم-এর প্রতি রহমত নাযিল করুন, যেভাবে ইবরাহিমের পরিবারবর্গের প্রতি রহমত নাযিল করেছেন। এরপর মুহাম্মদ صلى الله عليه وسلم এবং তাঁর পরিবারবর্গের প্রতি বারাকাতের দোয়া করতে বলা হয়। হাদিসে কয়েকজন বর্ণনাকারীর ভাষার সামান্য ভিন্নতা এসেছে, কিন্তু মূল বিষয় একই: নবী صلى الله عليه وسلم-এর উপর দরূদ ও বারাকাতের দোয়া। এই হাদিস দরূদ ইবরাহিমের শব্দ ও অর্থ বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দরূদ পড়ার পদ্ধতি নবী صلى الله عليه وسلم নিজে শিখিয়েছেন।
- দরূদে নবী صلى الله عليه وسلم-কে আল্লাহর বান্দা ও রাসূল বলা হয়েছে।
- রহমত ও বারাকাত—দুটির দোয়া দরূদে আছে।
- বর্ণনায় শব্দের সামান্য ভিন্নতা থাকলেও মূল শিক্ষা একই।
