৬৫/২৬৭. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার বাণী:
দরূদ ইবরাহিম: নবী صلى الله عليه وسلم-এর উপর সালাত পাঠের সঠিক বাক্য
সহীহ বুখারী : ৪৭৯৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৭৯৭
سَعِيْدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيْدٍ حَدَّثَنَا أَبِيْ حَدَّثَنَا مِسْعَرٌ عَنِ الْحَكَمِ عَنْ ابْنِ أَبِيْ لَيْلَى عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قِيْلَ يَا رَسُوْلَ اللهِ أَمَّا السَّلَامُ عَلَيْكَ فَقَدْ عَرَفْنَاهُ فَكَيْفَ الصَّلَاةُ عَلَيْكَ قَالَ قُوْلُوا اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ اللهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ.
কা‘ব ইব্নু উজরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
বলা হল, হে আল্লাহর রসূল (ﷺ)! আপনার উপর সালাম (সম্পর্কে) আমরা অবগত হয়েছি; কিন্তু সালাত কীভাবে? তিনি বললেন, তোমরা বলবে, “হে আল্লাহ! তুমি মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবারবর্গের উপর রহমত নাযিল কর, যেমনিভাবে ইবরাহিমের পরিবারবর্গের উপর তুমি রহমত নাযিল করেছ। নিশ্চয়ই তুমি প্রশংসিত, মর্যাদাবান। হে আল্লাহ! তুমি মুহাম্মদের উপর এবং মুহাম্মদের পরিবারবর্গের প্রতি বারাকাত নাযিল কর। যেমনিভাবে তুমি বারাকাত নাযিল করেছ ইবরাহিমের পরিবারবর্গের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত, মর্যাদাবান।
[৩৩৭০] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৩২,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৩৪)
সহীহ বুখারী হাদিস ৪৭৯৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাহাবারা নবী صلى الله عليه وسلم-কে জিজ্ঞেস করেন, আপনার উপর সালাম কীভাবে হবে তা আমরা জানি, কিন্তু সালাত বা দরূদ কীভাবে পাঠ করব? তখন নবী صلى الله عليه وسلم তাঁদের দরূদের বাক্য শেখান। এতে আল্লাহর কাছে মুহাম্মদ صلى الله عليه وسلم এবং তাঁর পরিবারবর্গের উপর রহমত নাযিলের দোয়া করা হয়, যেমন ইবরাহিম (আঃ)-এর পরিবারবর্গের উপর রহমত নাযিল করা হয়েছে। এরপর বারাকাতের দোয়া করা হয়। এই দরূদ ইবরাহিম মুসলিম জীবনে খুব পরিচিত। হাদিসের মূল শিক্ষা হলো, নবী صلى الله عليه وسلم-এর উপর দরূদ পড়া নিজের বানানো ভাষায় সীমাবদ্ধ নয়; তিনি নিজেই সাহাবাদের একটি সুন্দর পদ্ধতি শিখিয়েছেন। এতে আল্লাহর প্রশংসা, নবীর প্রতি ভালোবাসা এবং তাঁর পরিবারবর্গের জন্য দোয়া একসঙ্গে আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাহাবারা দরূদ পড়ার পদ্ধতি সরাসরি নবী صلى الله عليه وسلم থেকে শিখেছেন।
- দরূদে নবী صلى الله عليه وسلم ও তাঁর পরিবারবর্গের জন্য রহমত চাওয়া হয়।
- দরূদে বারাকাতের দোয়াও আছে।
- ইবরাহিম (আঃ)-এর পরিবারবর্গের উদাহরণ দিয়ে দরূদ শেখানো হয়েছে।
