৬৫/২৫৭. অধ্যায়ঃ

আল্লাহ তা'আলার বাণী: কেউই জানে না তাদের জন্য নয়ন জুড়ানো কী কী সামগ্রী লুকিয়ে রাখা হয়েছে .....? (সূরা আস-সাজদা ৩২/১৭)

জান্নাতের নেয়ামত: নেক বান্দাদের জন্য আল্লাহর অদেখা পুরস্কার

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৭৮০

إِسْحَاقُ بْنُ نَصْرٍ حَدَّثَنَا أَبُوْ أُسَامَةَ عَنِ الْأَعْمَشِ حَدَّثَنَا أَبُوْ صَالِحٍ عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم يَقُوْلُ اللهُ تَعَالَى أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِيْنَ مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ ذُخْرًا بَلْهَ مَا أُطْلِعْتُمْ عَلَيْهِ ثُمَّ قَرَأَ {فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّآ أُخْفِيَ لَهُمْ مِّنْ قُرَّةِ أَعْيُنٍجَزَآءًمبِمَا كَانُوْا يَعْمَلُوْنَ}.قَالَ أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ قَرَأَ أَبُو هُرَيْرَةَ قُرَّاتِ أَعْيُنٍ

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন, “আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব বস্তুরাজি তৈরি করে রেখেছি, যা কোন চোখ দেখেনি, কোন কান শোনেনি এবং কোন ব্যক্তির মন কল্পনা করেনি। এসব ছাড়া যা কিছুই তোমরা দেখছ, তার কোন মূল্যই নেই।”তারপর এ আয়াত পাঠ করলেন, “কেউ জানে না তাদের জন্য নয়ন তৃপ্তিকর কী লুক্কায়িত রাখা হয়েছে, তাদের কৃতকর্মের পারিতোষিক হিসেবে।”

[৩২৪৪] (আধুনিক প্রকাশনীঃ ৪৪১৬,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪১৮)

সহীহ বুখারী হাদিস ৪৭৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে জান্নাতের নেয়ামত সম্পর্কে খুব গভীর কথা বলা হয়েছে। রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জানান, আল্লাহ তাঁর নেক বান্দাদের জন্য এমন সব বস্তু প্রস্তুত করে রেখেছেন, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে কল্পনাও আসেনি। তাই জান্নাত শুধু সুন্দর জায়গার নাম নয়; এটি আল্লাহর পক্ষ থেকে এমন পুরস্কার, যা দুনিয়ার কোনো সুখের সঙ্গে পুরোপুরি মেলানো যায় না। হাদিসে আরও বোঝা যায়, দুনিয়ার দেখা জিনিস যত আকর্ষণীয় হোক, আখিরাতের পুরস্কারের সামনে তা খুব সামান্য। তাই মুমিনের কাজ হলো নেক আমল করা, আল্লাহর সন্তুষ্টি চাওয়া এবং জান্নাতের আশায় জীবনকে সুন্দরভাবে চালানো।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নেক বান্দাদের জন্য আল্লাহ বিশেষ পুরস্কার প্রস্তুত রেখেছেন।
  • জান্নাতের নেয়ামত মানুষের সাধারণ কল্পনার বাইরে।
  • দুনিয়ার দৃশ্যমান সুখ আখিরাতের পুরস্কারের তুলনায় সামান্য।
  • নেক আমল জান্নাতের আশার সঙ্গে সরাসরি যুক্ত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন