৬৫/২৫০. অধ্যায়ঃ

আল্লাহ তা'আলার বাণী: তোমার নিকট আত্মীয়বর্গকে সতর্ক করে দাও এবং (মুমিনদের প্রতি) বিনয়ী হও। (সূরা শু'আরা ২৬/২১৪-২১৫)

নিকটাত্মীয়দের দাওয়াত: সাফা পাহাড়ের সতর্কবার্তা

সহিহ বুখারীহাদিস নম্বর ৪৭৭০

عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِيْ حَدَّثَنَا الْأَعْمَشُ قَالَ حَدَّثَنِيْ عَمْرُوْ بْنُ مُرَّةَ عَنْ سَعِيْدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيْرَتَكَ الْأَقْرَبِيْنَ} صَعِدَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الصَّفَا فَجَعَلَ يُنَادِيْ يَا بَنِيْ فِهْرٍ يَا بَنِيْ عَدِيٍّ لِبُطُوْنِ قُرَيْشٍ حَتَّى اجْتَمَعُوْا فَجَعَلَ الرَّجُلُ إِذَا لَمْ يَسْتَطِعْ أَنْ يَخْرُجَ أَرْسَلَ رَسُوْلًا لِيَنْظُرَ مَا هُوَ فَجَاءَ أَبُوْ لَهَبٍ وَقُرَيْشٌ فَقَالَ أَرَأَيْتَكُمْ لَوْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلًا بِالْوَادِيْ تُرِيْدُ أَنْ تُغِيْرَ عَلَيْكُمْ أَكُنْتُمْ مُصَدِّقِيَّ قَالُوْا نَعَمْ مَا جَرَّبْنَا عَلَيْكَ إِلَّا صِدْقًا قَالَ فَإِنِّيْ نَذِيْرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيْدٍ فَقَالَ أَبُوْ لَهَبٍ تَبًّا لَكَ سَائِرَ الْيَوْمِ أَلِهَذَا جَمَعْتَنَا فَنَزَلَتْ {تَبَّتْ يَدَآ أَبِيْ لَهَبٍ وَّتَبَّ ط (1) مَآ أَغْنٰى عَنْهُ مَالُه” وَمَا كَسَبَ ط}.

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি (ইবনে আব্বাস (রাঃ)) বলেন, যখন وَأَنْذِرْ عَشِيْرَتَكَ الْأَقْرَبِيْنَ এ আয়াত অবতীর্ণ হল, তখন রসূলুল্লাহ (ﷺ) সাফা (পর্বতে) আরোহণ করলেন এবং আহ্বান জানালেন, ‘হে বনি ফিহর! হে বনি আদী!’ কুরাইশদের বিভিন্ন গোত্রকে। অবশেষে তারা জমায়েত হল। যে নিজে আসতে পারল না, সে তার প্রতিনিধি পাঠাল, যাতে দেখতে পায়, ব্যাপার কী? সেখানে আবু লাহাব ও কুরাইশগণও আসল। তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন, বল তো, আমি যদি তোমাদের বলি যে, শত্রু সৈন্য উপত্যকায় চলে এসেছে, তারা তোমাদের উপর হঠাৎ আক্রমণ করতে প্রস্তুত, তোমরা কি আমাকে বিশ্বাস করবে?’ তারা বলল, ‘হ্যাঁ, আমরা আপনাকে সর্বদা সত্য পেয়েছি।’ তখন তিনি বললেন, ‘আমি তোমাদেরকে কঠিন শাস্তির ভয় প্রদর্শন করছি।’ আবু লাহাব [রসূলুল্লাহ (ﷺ)-কে] বলল, ‘সারাদিন তোমার উপর ধ্বংস বর্ষিত হোক! এজন্যই কি তুমি আমাদের জমায়েত করেছ?’ তখন অবতীর্ণ হল, “ধ্বংস হোক আবু লাহাবের হস্ত দু’টি এবং ধ্বংস হোক সে নিজেও। তার ধন-সম্পদ ও তার অর্জন তার কোনো উপকারে আসে নি।”

[১৩৯৪] (আধুনিক প্রকাশনীঃ ,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪০৮)

সহিহ বুখারী হাদিস ৪৭৭০-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য এসেছে। নিকটাত্মীয়দের সতর্ক করার আয়াত নাযিল হলে তিনি নাযিল হলে তিনি সাফা পাহাড়ে উঠে কুরাইশের বিভিন্ন গোত্রকে ডাকলেন। সবাই জড়ো হলে তিনি প্রথমে তাদের কাছে নিজের সত্যবাদিতার স্বীকৃতি নিলেন। তারা বলল, আমরা আপনাকে সত্যবাদী হিসেবেই পেয়েছি। এরপর তিনি বললেন, তিনি তাদের কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করছেন। আবু লাহাব এ দাওয়াতের জবাবে কটু কথা বলল, তখন তার বিষয়ে সূরা লাহাব নাযিল হলো। হাদিসটি শেখায়, দাওয়াত শুরু হয় সত্য, সতর্কতা ও দায়িত্ববোধ দিয়ে। কাছের মানুষদেরও সত্য কথা বলা নবীজির পদ্ধতির অংশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাওয়াতে সত্যবাদিতা বড় শক্তি।
  • নিকটাত্মীয়দেরও আখিরাতের ব্যাপারে সতর্ক করা দরকার।
  • সত্য দাওয়াতের বিরোধিতা করলে তার জবাব আল্লাহর কাছেই আছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন