৬৫/২২৬. অধ্যায়ঃ
পরিচ্ছেদ নাই।
সহিহ বুখারী : ৪৭৩৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৭৩৯
مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِيْ إِسْحَاقَ قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيْدَ عَنْ عَبْدِ اللهِ قَالَ بَنِيْ إِسْرَائِيْلَ وَالْكَهْفُ وَمَرْيَمُ وَطه وَالأَنْبِيَاءُ هُنَّ مِنَ الْعِتَاقِ الْأُوَلِ وَهُنَّ مِنْ تِلَادِيْ وَقَالَ قَتَادَةُ {جُذَاذًا} قَطَّعَهُنَّ وَقَالَ الْحَسَنُ {فِيْ فَلَكٍ} مِثْلِ فَلْكَةِ الْمِغْزَلِ {يَسْبَحُوْنَ} يَدُوْرُوْنَ قَالَ ابْنُ عَبَّاسٍ{نَفَشَتْ} رَعَتْ لَيْلًا{يُصْحَبُوْنَ} يُمْنَعُوْنَ {أُمَّتُكُمْ أُمَّةً وَّاحِدَةً} قَالَ دِيْنُكُمْ دِيْنٌ وَاحِدٌ وَقَالَ عِكْرِمَةُ {حَصَبُ} حَطَبُ بِالْحَبَشِيَّةِ وَقَالَ غَيْرُهُ {أَحَسُّوْا} تَوَقَّعُوْا مِنْ أَحْسَسْتُ {خَامِدِيْنَ} هَامِدِيْنَ {حَصِيْدُ} مُسْتَأْصَلٌ يَقَعُ عَلَى الْوَاحِدِ وَالِاثْنَيْنِ وَالْجَمِيْعِ {لَا يَسْتَحْسِرُوْنَ} لَا يُعْيُوْنَ وَمِنْهُ حَسِيْرٌ وَحَسَرْتُ بَعِيْرِيْ {عَمِيْقٌ} بَعِيْدٌ{نُكِّسُوْا} رُدُّوْا {صَنْعَة لَبُوْسٍ} الدُّرُوْعُ {تَقَطَّعُوْآ أَمْرَهُمْ} اخْتَلَفُوا الْحَسِيْسُ وَالْحِسُّ وَالْجَرْسُ وَالْهَمْسُ وَاحِدٌ وَهُوَ مِنْ الصَّوْتِ الْخَفِيِّ {اٰذَنَّاكَ} أَعْلَمْنَاكَ آذَنْتُكُمْ إِذَا أَعْلَمْتَهُ فَأَنْتَ وَهُوَ عَلَى سَوَاءٍ لَمْ تَغْدِرْ وَقَالَ مُجَاهِدٌ {لَعَلَّكُمْ تُسْأَلُوْنَ} تُفْهَمُوْنَ {ارْتَضٰى} رَضِيَ {التَّمَاثِيْلُ} الْأَصْنَامُ {السِّجِلُّ} الصَّحِيْفَةُ.
‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
সূরা বনি ইসরাইল, কাহফ, মারইয়াম, ত্বহা এবং আম্বিয়া প্রথমে অবতীর্ণ অতি উত্তম সূরা। এগুলো আমার পুরনো রক্ষিত সম্পদ। কাতাদাহ (রহঃ) বলেন, جُذَاذًا (জুযাযান) অর্থাৎ টুকরা টুকরা করা। হাসান বলেন, فِيْ فَلَكٍ (ফী ফালাকিন) (কক্ষ পথ) সূতা কাটার চরকির মত। يَسْبَحُوْنَ ঘুরছে। ইবন আব্বাস (রাঃ) বলেন, نَفَشَتْ (নাফাশাত) মানে চরে খেয়েছিল। يُصْحَبُوْنَ বাধা দেয়া হবে। أُمَّتُكُمْأُمَّةًوَّاحِدَةً অর্থাৎ তোমাদের দীনের একটাই দীন। ইকরিমাহ বলেন, حَصَبُ (হাসাব) অর্থ, হাবশি ভাষায় জ্বালানি কাঠ। অন্যরা বলেন, أَحَسُّوْا তারা অনুভব করেছিল। আর এ শব্দটি أَحْسَسْتُ (আহসাসতু) থেকে উদ্ভূত। خَامِدِيْنَ নির্বাপিত। حَصِيْدُ কর্তিত শস্য। শব্দটি একবচন, দ্বিবচন, বহুবচনেও ব্যবহৃত হয়। لَايَسْتَحْسِرُوْنَ ক্লান্তি হয় না। এর থেকে উদ্ভূত حَسَرْتُ بَعِيْرِي-حَسِيْرٌ আমি আমার উটকে পরিশ্রান্ত করে দিয়েছি। عَمِيْقٌ দূরত্ব। نُكِّسُوْا উল্টিয়ে দেওয়া হয়েছে। صَنْعَة لَبُوْسٍ অর্থাৎ বর্মাদি। تَقَطَّعُوْآ أَمْرَهُمْ (তাকাত্তা'উ আমরাহুম) তারা মতবিরোধে জড়িয়ে পড়েছে। الْجَرْسُ، الْحِسُّ، الْحَسِيْسُ، الْهَمْسُ (আল জারসু, আল হিস্সু, আল হাসিসু, আল হামসু) এগুলো একই অর্থ-মৃদু আওয়াজ। آذَنَّاكَ (আজান্নাকা) আমি তোমাকে জানিয়েছি। آذَنْتُكُمْ (আজানতুকুম) যখন তুমি তাকে জানিয়ে দিলে তখন তুমি আর সে একই পর্যায়ে। তুমি চুক্তি ভঙ্গ করবে না। মুজাহিদ (রহঃ) বলেন, لَعَلَّكُمْ تُسْأَلُوْنَ অর্থাৎ তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। ارْتَضٰى সে রাজি হলো। التَّمَاثِيْلُ মূর্তিসমূহ। السِّجِلُّ লিপিবদ্ধ কাগজ।
(আধুনিক প্রকাশনীঃ ৪৩৭৮,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৮০)
