৬৫/২২৩. অধ্যায়ঃ

আল্লাহ তা'আলার বাণী: আর আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। (সূরা ত্বহা ২০/৪১)

আদম ও মূসার তর্ক: তাকদীরের গভীর শিক্ষা

সহিহ বুখারীহাদিস নম্বর ৪৭৩৬

الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُوْنٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيْرِيْنَ عَنْ أَبِيْ هُرَيْرَةَ عَنْ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم قَالَ الْتَقَى آدَمُ وَمُوْسَى فَقَالَ مُوْسَى لِآدَمَ آنْتَ الَّذِيْ أَشْقَيْتَ النَّاسَ وَأَخْرَجْتَهُمْ مِنَ الْجَنَّةِ قَالَ آدَمُ أَنْتَ مُوْسَى الَّذِي اصْطَفَاكَ اللهُ بِرِسَالَتِهِ وَاصْطَفَاكَ لِنَفْسِهِ وَأَنْزَلَ عَلَيْكَ التَّوْرَاةَ قَالَ نَعَمْ قَالَ فَوَجَدْتَهَا كُتِبَ عَلَيَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِيْ قَالَ نَعَمْ فَحَجَّ آدَمُ مُوْسَى. واليَمُّ : البَحْرُ.

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আদম (আঃ) ও মূসা (আঃ)-এর সাক্ষাৎ ঘটল। মূসা (আঃ) আদম (আঃ)-কে বললেন, আপনি তো সে ব্যক্তি, মানব জাতিকে কষ্টের মধ্যে ফেলেছেন এবং তাদের জান্নাত থেকে বের করিয়েছেন?আদম (আঃ) তাঁকে বললেন, আপনি তো সে ব্যক্তি, আপনাকে আল্লাহ তা'আলা তাঁর রিসালাতের জন্য নির্বাচিত করেছেন, এবং বাছাই করেছেন আপনাকে নিজের জন্য এবং আপনার ওপর তাওরাত অবতীর্ণ করেছেন? মূসা (আঃ) বললেন, হ্যাঁ।আদম (আঃ) বললেন, আপনি তাতে অবশ্যই পেয়েছেন যে, আমার সৃষ্টির আগেই আল্লাহ তা'আলা তা আমার জন্য লিখে রেখেছেন। মূসা (আঃ) বললেন, হ্যাঁ। রসূলুল্লাহ (ﷺ) বলেন, এভাবে আদম (আঃ) মূসা (আঃ)-এর উপর জয়ী হলেন। اليَمُّ সমুদ্র।

[৩৪০৯] (আধুনিক প্রকাশনীঃ ৪৩৭৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৭৭)

সহিহ বুখারী হাদিস ৪৭৩৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আদম (আঃ) ও মূসা (আঃ)-এর কথোপকথন এসেছে। মূসা (আঃ) আদম (আঃ)-কে বলেন, আপনি মানবজাতিকে কষ্টে ফেলেছেন এবং জান্নাত থেকে বের করিয়েছেন। আদম (আঃ) জবাবে বলেন, আপনি তো সে মূসা, যাকে আল্লাহ রিসালাতের জন্য বেছে নিয়েছেন, নিজের জন্য নির্বাচিত করেছেন এবং তাওরাত দিয়েছেন। এরপর তিনি জিজ্ঞেস করেন, আপনি কি তাওরাতে পাননি যে, আমার সৃষ্টির আগেই আল্লাহ তা আমার জন্য লিখে রেখেছেন? মূসা (আঃ) বলেন, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, আদম (আঃ) মূসা (আঃ)-এর ওপর যুক্তিতে জয়ী হলেন। এই হাদিসে তাকদীরের বিষয় এসেছে, তবে তা পাপকে হালকা করার অনুমতি নয়; বরং আল্লাহর পূর্বজ্ঞান ও লেখার কথা বোঝায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহ মানুষের সৃষ্টির আগেই কিছু বিষয় লিখে রেখেছেন।
  • নবীদের মর্যাদা ও আল্লাহর নির্বাচন হাদিসে স্পষ্টভাবে এসেছে।
  • তাকদীরের বিষয় বুঝতে বিনয় ও সতর্কতা দরকার।
  • আদম (আঃ)-এর যুক্তি ছিল আল্লাহর পূর্বলিখিত সিদ্ধান্তের দিকে ইঙ্গিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন