৬৫/২১৬. অধ্যায়ঃ
আল্লাহ তা‘আলার বাণীঃ তারা এমন লোক, যারা অস্বীকার করছে স্বীয় রবের আয়াতসমূহকে এবং তাঁর সঙ্গে সাক্ষাতকে। ফলে তাদের যাবতীয় আমল নষ্ট হয়েছে। (সূরা কাহাফ ১৮/১০৫)
কিয়ামতের ওজন: বাহ্যিক বড়ত্ব নয়, আল্লাহর কাছে মূল্য
সহিহ বুখারী : ৪৭২৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৭২৯
مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا سَعِيْدُ بْنُ أَبِيْ مَرْيَمَ أَخْبَرَنَا الْمُغِيْرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ حَدَّثَنِيْ أَبُو الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّهُ لَيَأْتِي الرَّجُلُ الْعَظِيْمُ السَّمِيْنُ يَوْمَ الْقِيَامَةِ لَا يَزِنُ عِنْدَ اللهِ جَنَاحَ بَعُوْضَةٍ وَقَالَ اقْرَءُوْا {فَلَا نُقِيْمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا} وَعَنْ يَحْيَى بْنِ بُكَيْرٍ عَنِ الْمُغِيْرَةِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي الزِّنَادِ مِثْلَهُ.
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, কেয়ামতের দিন একজন খুব মোটা ব্যক্তি আসবে; কিন্তু সে আল্লাহর কাছে মশার পাখার চেয়েও ক্ষুদ্র হবে। তারপর তিনি বলেন, পাঠ করো, “কেয়ামত দিবসে তাদের কাজের কোন গুরুত্ব দিব না।” ইয়াহিয়া ইবন বুকাইর (রহঃ).....আবু যিনাদ (রহঃ) থেকে অনুরূপ হাদিস বর্ণিত আছে।
[মুসলিম ৫০/হাঃ ২৭৮৫] (আধুনিক প্রকাশনীঃ ৪৩৬৮,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৭০)[১] পুণ্য মনে করে তারা যে সকল কর্ম করেছে, সেগুলো কোন কাজে আসবে না।
সহিহ বুখারী হাদিস ৪৭২৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে কিয়ামতের দিনের একটি গভীর শিক্ষা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কিয়ামতের দিন একজন খুব মোটা ব্যক্তি আসবে, কিন্তু আল্লাহর কাছে সে মশার পাখার চেয়েও ক্ষুদ্র হবে। এরপর তিনি কুরআনের আয়াত পাঠ করতে বলেন, কিয়ামতের দিন তাদের কাজের কোনো গুরুত্ব দেওয়া হবে না। এখানে মূল কথা হলো, দুনিয়ায় কারও শরীর, বাহ্যিক প্রভাব, সামাজিক পরিচয় বা বড়ত্ব আল্লাহর কাছে মূল্যবান হওয়ার নিশ্চয়তা নয়। আল্লাহর কাছে প্রকৃত মূল্য নির্ভর করে ঈমান ও গ্রহণযোগ্য আমলের ওপর। হাদিসটি অহংকার কমায় এবং মানুষকে নিজের ভেতরের অবস্থা নিয়ে ভাবতে শেখায়। দুনিয়ার চোখে বড় হওয়া আর আল্লাহর কাছে মূল্যবান হওয়া এক বিষয় নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর কাছে বাহ্যিক দেহ বা দুনিয়ার বড়ত্বই আসল নয়।
- কিয়ামতের দিনে আমলের প্রকৃত মূল্য প্রকাশ পাবে।
- নিজেকে বড় মনে করা থেকে সতর্ক থাকা দরকার।
- মানুষের মর্যাদা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা দ্বারা নির্ধারিত।
