৬৫/১৮৯. অধ্যায়ঃ
আল্লাহ তা‘আলার বাণীঃ সূরা (১৪) : ইবরাহিম
মুসলিমের উদাহরণ খেজুর গাছ: জ্ঞান, আদব ও উপকার
সহিহ বুখারী : ৪৬৯৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৬৯৮
حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " أَخْبِرُونِي بِشَجَرَةٍ تُشْبِهُ أَوْ كَالرَّجُلِ الْمُسْلِمِ لاَ يَتَحَاتُّ وَرَقُهَا وَلاَ وَلاَ وَلاَ، تُؤْتِي أُكْلَهَا كُلَّ حِينٍ ". قَالَ ابْنُ عُمَرَ فَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ، وَرَأَيْتُ أَبَا بَكْرٍ وَعُمَرَ لاَ يَتَكَلَّمَانِ، فَكَرِهْتُ أَنْ أَتَكَلَّمَ، فَلَمَّا لَمْ يَقُولُوا شَيْئًا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هِيَ النَّخْلَةُ ". فَلَمَّا قُمْنَا قُلْتُ لِعُمَرَ يَا أَبَتَاهُ وَاللَّهِ لَقَدْ كَانَ وَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ فَقَالَ مَا مَنَعَكَ أَنْ تَكَلَّمَ قَالَ لَمْ أَرَكُمْ تَكَلَّمُونَ، فَكَرِهْتُ أَنْ أَتَكَلَّمَ أَوْ أَقُولَ شَيْئًا. قَالَ عُمَرُ لأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَىَّ مِنْ كَذَا وَكَذَا.
ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ছিলাম। তিনি বললেন, “বল তো সেটা কোন বৃক্ষ, যা কোন মুসলিম ব্যক্তির মত, যার পাতা ঝরে না, এরূপ নয়, এরূপ নয় এবং এরূপও নয় যা সর্বদা খাদ্য প্রদান করে।”ইবনু উমর (রাঃ) বলেন, আমার মনে হল, এটা খেজুর বৃক্ষ। কিন্তু আমি দেখলাম আবু বকর (রাঃ) ও উমর (রাঃ) কথা বলছেন না। তাই আমি এ ব্যাপারে বলা পছন্দ করিনি। শেষে যখন কেউ কিছু বললেন না, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “সেটা খেজুর গাছ।”পরে যখন আমরা উঠে গেলাম, তখন আমি উমর (রাঃ)-কে বললাম, “হে আব্বা! আল্লাহর কসম! আমার মনেও হয়েছিল, তা খেজুর বৃক্ষ।”উমর (রাঃ) বললেন, “এ কথা বলতে তোমাকে কিসে বাধা দিল?”বললেন, “আমি আপনাদেরকে কথা বলতে দেখলাম না, তাই আমি কথা বলতে এবং আমার মত ব্যক্ত করতে অপছন্দ করি।”উমর (রাঃ) বললেন, “অবশ্য যদি তুমি বলতে, তবে তা আমার নিকট এত এত থেকে অধিক প্রিয় হত।”
[৬১] (আধুনিক প্রকাশনীঃ ৪৩৩৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৩৭)[১] বৃক্ষের বৈশিষ্ট্য তিন প্রকারের- সর্বদা ফল ধরে থাকে, যার বীজ নষ্ট হয় না এবং যা দ্বারা সর্বদা উপকৃত হওয়া যায়। [2]كَذَا وَكَذَا (এত এত) দ্বারা অনেক অনেক মূল্যবান বস্তু বুঝালেন।
সহিহ বুখারী হাদিস ৪৬৯৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সাহাবীদের একটি প্রশ্ন করেন: কোন গাছ মুসলিম ব্যক্তির মতো, যার পাতা ঝরে না এবং যা সবসময় ফল দেয়? ইবনু উমর (রাঃ)-এর মনে হয়, সেটি খেজুর গাছ। কিন্তু তিনি দেখলেন আবু বকর (রাঃ) ও উমর (রাঃ) কথা বলছেন না, তাই তিনি আদবের কারণে বলেননি। শেষে নবী (صلى الله عليه وسلم) নিজেই বললেন, সেটি খেজুর গাছ। পরে উমর (রাঃ) বললেন, তুমি যদি বলতে, তা আমার কাছে খুব প্রিয় হতো। এখানে মুসলিমের উপমা, খেজুর গাছ, জ্ঞানচর্চা, বড়দের প্রতি আদব এবং সঠিক উত্তর বলার সাহস—এসব শিক্ষা আছে। হাদিসটি সহজ প্রশ্নের মাধ্যমে গভীর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুসলিমকে উপকারী ও স্থির গুণের অধিকারী হতে উৎসাহ দেওয়া হয়েছে।
- ইবনু উমর (রাঃ)-এর আচরণে বড়দের প্রতি আদব দেখা যায়।
- সঠিক জ্ঞান থাকলে ভদ্রতার সঙ্গে তা বলা ভালো।
