৬৫/১৬১. অধ্যায়ঃ
আল্লাহ তা‘আলার বাণীঃ {ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُوْلُ لِصَاحِبِهٰ لَا تَحْزَنْ إِنَّ اللهَ مَعَنَا}
সহিহ বুখারী : ৪৬৬৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৬৬৩
عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا حَبَّانُ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا ثَابِتٌ حَدَّثَنَا أَنَسٌ قَالَ حَدَّثَنِيْ أَبُوْ بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْغَارِ فَرَأَيْتُ آثَارَ الْمُشْرِكِيْنَ قُلْتُ يَا رَسُوْلَ اللهِ لَوْ أَنَّ أَحَدَهُمْ رَفَعَ قَدَمَهُ رَآنَا قَالَ مَا ظَنُّكَ بِاثْنَيْنِ اللهُ ثَالِثُهُمَا.
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আবু বকর (রাঃ) আমার কাছে বলেছেন, আমি নবী (ﷺ)-এর সঙ্গে (সওর) গুহায় ছিলাম। তখন আমি মুশরিকদের পদচিহ্ন দেখতে পেয়ে [নবী (ﷺ)-কে] বললাম, হে আল্লাহর রসূল! যদি তাদের কেউ পা তুলে, তাহলে আমাদের দেখে ফেলবে। তখন তিনি বললেন, এমন দুইজন সম্পর্কে তোমার কী ধারণা, যাদের তৃতীয় জন হলেন আল্লাহ।
[৩৬৫৩] (আ. প্র. ৪৩০২,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩০৩)
