৬৫/১৫১. অধ্যায়ঃ
পরিচ্ছেদ নাই।
ধৈর্য ও সহজতা: সূরা আনফাল ৬৫-৬৬-এর শিক্ষা
সহীহ বুখারী : ৪৬৫২
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৬৫২
عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا لَمَّا نَزَلَتْ {إِنْ يَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صٰبِرُوْنَ يَغْلِبُوْا مِائَتَيْنِ} وَإِنْ يَكُنْ مِنْكُمْ مِائَةٌ فَكُتِبَ عَلَيْهِمْ أَنْ لَا يَفِرَّ وَاحِدٌ مِنْ عَشَرَةٍ فَقَالَ سُفْيَانُ غَيْرَ مَرَّةٍ أَنْ لَا يَفِرَّ عِشْرُوْنَ مِنْ مِائَتَيْنِ ثُمَّ نَزَلَتْ {الْاٰنَ خَفَّفَ اللهُ عَنْكُمْ} الْآيَةَ فَكَتَبَ أَنْ لَا يَفِرَّ مِائَةٌ مِنْ مِائَتَيْنِ وَزَادَ سُفْيَانُ مَرَّةً نَزَلَتْ {حَرِّضْ الْمُؤْمِنِيْنَ عَلَى الْقِتَالِ إِنْ يَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صَابِرُوْنَ} قَالَ سُفْيَانُ وَقَالَ ابْنُ شُبْرُمَةَ وَأُرَى الْأَمْرَ بِالْمَعْرُوْفِ وَالنَّهْيَ عَنِ الْمُنْكَرِ مِثْلَ هَذَا.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
(আল্লাহর বাণীঃ)إِنْ يَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صٰبِرُوْنَ يَغْلِبُوْا مِائَتَيْنِযখন অবতীর্ণ হল। এরপর দশজন কাফিরের বিপরীত একজন মুসলিম থাকলেও পলায়ন না করা ফরজ করে দেয়া হল। সুফিয়ান ইবনু ‘উয়াইনাহ (রহ.) আবার বর্ণনা করেন, দু’শ জন কাফিরের বিপক্ষে ২০ জন মুসলিম থাকলেও পলায়ন করা যাবে না। তারপর অবতীর্ণ হল-اَلْئٰنَ خَفَّفَ اللهُ عَنْكُمْ وَعَلِمَ أَنَّ فِيْكُمْ ضَعْفًا فَإِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ صَابِرَةٌ يَّغْلِبُوْا مِائَتَيْنِ وَإِنْ يَّكُنْ مِّنْكُمْ أَلْفٌ يَّغْلِبُوْآ أَلْفَيْنِ بِإِذْنِ اللهِ ط وَاللهُ مَعَ الصّٰبِرِيْنَআল্লাহ এখন তোমাদের বোঝা হালকা করে দিয়েছেন এবং তিনি জানেন যে, তোমাদের মধ্যে দুর্বলতা আছে। সুতরাং যদি তোমাদের মধ্যে একশ’ জন দৃঢ়পদ লোক থাকে তবে তারা দু’শ জনের উপর জয়লাভ করবে, আর তোমাদের মধ্যে এক হাজার থাকলে আল্লাহর হুকুমে তারা দু’হাজারের উপর জয়লাভ করবে। আর আল্লাহ আছেন দৃঢ়পদ লোকদের সঙ্গে। (সূরা আল-আনফাল ৮/৬৬)এরপর দু’শ কাফিরের বিপক্ষে একশ’জন মুসলিম থাকলে পালিয়ে না যাওয়া (আল্লাহ) ফরজ করে দিলেন। সুফিয়ান ইবনু উয়াইনাহ (রহ.) একবার বর্ণনা করেছেন যে, (তাতে কিছু অতিরিক্ত আছে যেমন,)حَرِّضْ الْمُؤْمِنِيْنَ عَلَى الْقِتَالِ إِنْ يَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صَابِرُوْنَঅবতীর্ণ হল। সুফিয়ান বলেন, ইবনু শুবরুমাহ বলেছেন, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের ব্যাপারটাও আমি এমনই মনে করি।
[৪৬৫৩] (আধুনিক প্রকাশনীঃ ৪২৯১,ইসলামী ফাউন্ডেশনঃ ৪২৯৩)
সহীহ বুখারী হাদিস ৪৬৫২-এর সারসংক্ষেপ
এই হাদিসে সূরা আনফালের আয়াতের আলোকে যুদ্ধক্ষেত্রে ধৈর্যের বিধান ব্যাখ্যা করা হয়েছে। প্রথমে এমন আয়াত নাযিল হয়, যেখানে বিশজন ধৈর্যশীল মুসলিম দুইশ জনের ওপর জয়ী হওয়ার কথা আসে। সে অনুযায়ী একজন মুসলিমের বিপরীতে দশজন থাকলেও পলায়ন না করার কঠিন দায়িত্ব ছিল। এরপর আল্লাহ বোঝা হালকা করেন এবং বলেন, তোমাদের মধ্যে দুর্বলতা আছে। তখন একশ জন ধৈর্যশীল থাকলে দুইশ জনের বিপরীতে দাঁড়ানোর কথা আসে। এখানে মূল শিক্ষা হলো, আল্লাহ বান্দার অবস্থা জানেন এবং বিধানে লাঘব করেন। ধৈর্য গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহর দেওয়া সহজতাও বড় রহমত। বর্ণনার শেষে সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের প্রসঙ্গও তুলনা হিসেবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যুদ্ধক্ষেত্রে ধৈর্যের গুরুত্ব এই আয়াতে এসেছে।
- আল্লাহ মুসলিমদের দুর্বলতা জেনে বিধান হালকা করেছেন।
- প্রথমে কঠিন দায়িত্ব ছিল, পরে সংখ্যার অনুপাতে লাঘব এসেছে।
- সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধেও সামর্থ্য বিবেচনার ইঙ্গিত আছে।
