৬৫/১৩০. অধ্যায়ঃ

আল্লাহর বাণীঃ বলুন: তিনিই সক্ষম তোমাদের উপর শাস্তি প্রেরণ করতে তোমাদের উপর দিক থেকে অথবা তোমাদের পদতল থেকে কিংবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করতে এবং এক দলকে অন্য দলের যুদ্ধের স্বাদ গ্রহণ করাতে। দেখ, আমি কীরূপে বিভিন্নভাবে আয়াতসমূহ বর্ণনা করি, যাতে তারা বুঝে নেয়। (সূরা আল-আনআম ৬/৬৫)

সহিহ বুখারীহাদিস নম্বর ৪৬২৮

أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَمْرِو بْنِ دِيْنَارٍ عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ {قُلْ هُوَ الْقَادِرُ عَلٰى أَنْ يَّبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِّنْ فَوْقِكُمْ} قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم أَعُوْذُ بِوَجْهِكَ قَالَ {أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ} قَالَ أَعُوْذُ بِوَجْهِكَ {أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَّيُذِيْقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ} قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم هَذَا أَهْوَنُ أَوْ هَذَا أَيْسَرُ.

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

যখন এই আয়াত—قُلْ هُوَ الْقَادِرُ عَلٰى أَنْ يَّبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِّনْ فَوْقِكُمْ(বলুন, তিনিই সক্ষম যে তোমাদের উপর তোমাদের উপর দিক থেকে আজাব পাঠাবেন) অবতীর্ণ হল, তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন, “আপনার কাছে আশ্রয় চাচ্ছি।”আবার যখন—أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ(অথবা তোমাদের পায়ের নিচ থেকে) অবতীর্ণ হল, তখনও বললেন, “আপনার কাছে আশ্রয় চাচ্ছি।”এবং যখন—أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَّيُذِيْقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ(অথবা তোমাদেরকে দলে দলে বিভক্ত করে এক দলকে অন্য দলের দাঙ্গা-হাঙ্গামার স্বাদ গ্রহণ করাবেন) অবতীর্ণ হল, তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন, এটা অপেক্ষাকৃত হালকা। তিনি هَذَا أَهْوَنُ কিংবা هَذَا أَيْسَرُ বলেছেন।

[৭৩১৩, ৭৪০৬] (আধুনিক প্রকাশনীঃ ৪২৬৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৪২৭০)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন