৬৫/১১৬. অধ্যায়ঃ

আল্লাহর বাণীঃ পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। (সূরা আল-মায়িদাহ ৫/৬)

তায়াম্মুমের আয়াত: পানির অভাবে আল্লাহর সহজ বিধান

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৬০৭

إِسْمَاعِيْلُ قَالَ حَدَّثَنِيْ مَالِكٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيْهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم فِيْ بَعْضِ أَسْفَارِهِ حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ أَوْ بِذَاتِ الْجَيْشِ انْقَطَعَ عِقْدٌ لِيْ فَأَقَامَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم عَلَى الْتِمَاسِهِ وَأَقَامَ النَّاسُ مَعَهُ وَلَيْسُوْا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ فَأَتَى النَّاسُ إِلَى أَبِيْ بَكْرٍ الصِّدِّيْقِ فَقَالُوْا أَلَا تَرَى مَا صَنَعَتْ عَائِشَةُ أَقَامَتْ بِرَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم وَبِالنَّاسِ وَلَيْسُوْا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ فَجَاءَ أَبُوْ بَكْرٍ وَرَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِيْ قَدْ نَامَ فَقَالَ حَبَسْتِ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم وَالنَّاسَ وَلَيْسُوْا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ قَالَتْ عَائِشَةُ فَعَاتَبَنِيْ أَبُوْ بَكْرٍ وَقَالَ مَا شَاءَ اللهُ أَنْ يَقُوْلَ وَجَعَلَ يَطْعُنُنِيْ بِيَدِهِ فِيْ خَاصِرَتِيْ وَلَا يَمْنَعُنِيْ مِنْ التَّحَرُّكِ إِلَّا مَكَانُ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم عَلَى فَخِذِيْ فَقَامَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم حَتَّى أَصْبَحَ عَلَى غَيْرِ مَاءٍ فَأَنْزَلَ اللهُ آيَةَ التَّيَمُّمِ فَتَيَمَّمُوْا فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ مَا هِيَ بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ أَبِيْ بَكْرٍ قَالَتْ فَبَعَثْنَا الْبَعِيْرَ الَّذِيْ كُنْتُ عَلَيْهِ فَإِذَا الْعِقْدُ تَحْتَهُ.

নাবী-পত্নী ‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা রসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে এক সফরে বের হলাম, 'বাইদা' কিংবা 'যাতুল জাইশ' নামক স্থানে পৌঁছার পর আমার গলার হার হারিয়ে গেল। তা খোঁজার জন্যে রসূলুল্লাহ (ﷺ) সেখানে অবস্থান করলেন এবং লোকেরাও তাঁর সঙ্গে অবস্থান করল। সেখানেও কোন পানি ছিল না এবং তাদের সঙ্গেও পানি ছিল না। এরপর লোকেরা আবু বকর (রাঃ)-এর কাছে আসল এবং বলল, ‘আয়িশা (রাঃ) যা করেছেন আপনি তা দেখেছেন কি? রসূলুল্লাহ (ﷺ) এবং সকল লোকজনকে আটকে রেখেছেন, অথচ সেখানেও পানি নেই আবার তাদের সঙ্গেও পানি নেই। রসূলুল্লাহ (ﷺ) আমার উরুতে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। এমতাবস্থায় আবু বকর (রাঃ) এলেন এবং বললেন, তুমি রসূলুল্লাহ (ﷺ) এবং সকল লোককে আটকে রেখেছো, অথচ সেখানেও পানি নেই আবার তাদের সঙ্গেও পানি নেই।আয়িশা (রাঃ) বলেন যে, আবু বকর (রাঃ) আমাকে দোষারোপ করলেন এবং আল্লাহ যা চেয়েছেন তা বলেছেন এবং তাঁর অঙ্গুলি দিয়ে আমার কোমরে ধাক্কা দিতে লাগলেন, আমার কোলে রসূলুল্লাহ (ﷺ)-এর অবস্থানই আমাকে নড়াচড়া করতে বাধা দিল। পানিবিহীন অবস্থায় ভোরে রসূলুল্লাহ (ﷺ) ঘুম থেকে উঠলেন। তখন আল্লাহ তা‘আলা তায়াম্মুমের আয়াত অবতীর্ণ করলেন, তখন সবাই তায়াম্মুম করল। তখন উসাইদ ইবনু হুযাইর (রাঃ) বললেন, হে আবু বকর-এর বংশধর! এটাই আপনাদের কারণে পাওয়া প্রথম বরকত নয়।আয়িশা (রাঃ) বললেন, যে উটের উপর আমি ছিলাম, তাকে আমরা উঠালাম তখন দেখি হারটি তার নিচে।

[৩৩৪] (আধুনিক প্রকাশনীঃ ৪২৪৬,ইসলামী ফাউন্ডেশনঃ ৪২৪৯)

সহীহ বুখারী হাদিস ৪৬০৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় তায়াম্মুম। আয়িশা (রাঃ)-এর হার হারিয়ে গেলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ও সাহাবীগণ তা খোঁজার জন্য অবস্থান করেন। সেখানে পানি ছিল না, তাদের কাছেও পানি ছিল না। ভোরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) পানি ছাড়া অবস্থায় উঠলেন, তখন তায়াম্মুমের আয়াত নাযিল হলো এবং সবাই তায়াম্মুম করল। পরে দেখা গেল হারটি উটের নিচে ছিল। এই বর্ণনা আমাদের শেখায়, কখনো একটি কঠিন অবস্থার মধ্য দিয়েও আল্লাহ মানুষের জন্য সহজ পথ খুলে দেন। তবে হাদিসে সরাসরি যে শিক্ষা এসেছে, তা হলো পানির অভাবে তায়াম্মুমের বিধান। উসাইদ ইবনু হুযাইর (রাঃ)-এর কথায় আবু বকর (রাঃ)-এর পরিবারের কারণে মানুষের জন্য বরকতের দিকটিও ফুটে উঠেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পানি না থাকলে তায়াম্মুমের বিধান আল্লাহর সহজতা।
  • কঠিন পরিস্থিতিতেও আল্লাহ বান্দাদের জন্য পথ খুলে দেন।
  • সাহাবীগণ নতুন বিধান এলে তা মেনে আমল করতেন।
  • একটি ঘটনার মাধ্যমে অনেকের জন্য কল্যাণ আসতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন