৮/৭১. অধ্যায়ঃ

মসজিদ ঝাড়ু দেয়া এবং ন্যাকড়া, আবর্জনা ও কাঠ খড়ি কুড়ানো

ঋণ মীমাংসা: ছাড় দেওয়া ও বাকিটা পরিশোধের নববী সমাধান

সহিহ বুখারীহাদিস নম্বর ৪৫৭

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ كَعْبٍ، أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي الْمَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ فَنَادَى ‏"‏ يَا كَعْبُ ‏"‏‏.‏ قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏"‏ ضَعْ مِنْ دَيْنِكَ هَذَا ‏"‏‏.‏ وَأَوْمَأَ إِلَيْهِ أَىِ الشَّطْرَ قَالَ لَقَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏"‏ قُمْ فَاقْضِهِ

কা’ব (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি মসজিদের ভিতরে ইবনু আবু হাদরাদ (রাঃ)-এর নিকট তাঁর পাওনা ঋণের তাগাদা করলেন। দুজনের মধ্যে এ নিয়ে বেশ উচ্চৈঃস্বরে কথাবার্তা হল। এমনকি আল্লাহর রসূল (ﷺ) তাঁর ঘর হতেই তাদের কথার আওয়াজ শুনলেন এবং তিনি পর্দা সরিয়ে তাদের নিকট বেরিয়ে গেলেন। আর ডাক দিয়ে বললেনঃ হে কা’ব!কা’ব (রাঃ) উত্তর দিলেন, লাব্বায়েক রাসূলুল্লাহ! আল্লাহর রসূল (ﷺ) বললেনঃ তোমার পাওনা ঋণ হতে এতটুকু ছেড়ে দাও। আর হাতে ইঙ্গিত করে বোঝালেন, অর্থাৎ অর্ধেক পরিমাণ।তখন কা’ব (রাঃ) বললেনঃ আমি তাই করলাম, হে আল্লাহর রসূল! তখন তিনি ইবনু আবু হাদরাদকে বললেনঃ উঠ আর বাকিটা দিয়ে দাও।

সহিহ বুখারী হাদিস ৪৫৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে কা’ব (রাঃ) মসজিদের ভিতরে ইবনু আবু হাদরাদ (রাঃ)-এর কাছে তাঁর পাওনা ঋণ চাইছিলেন। কথাবার্তা এত উচ্চ স্বরে হয় যে নবী (صلى الله عليه وسلم) ঘর থেকে শুনতে পান। তিনি বেরিয়ে কা’ব (রাঃ)-কে ডাকেন এবং ঋণের কিছু অংশ ছেড়ে দিতে বলেন। হাতে ইঙ্গিত করে অর্ধেক বোঝান। কা’ব (রাঃ) তা মেনে নেন। এরপর নবী (صلى الله عليه وسلم) ঋণগ্রহীতাকে বলেন, উঠো এবং বাকিটা দিয়ে দাও। এখানে ঋণ নিয়ে বিবাদ হলে কীভাবে মীমাংসা করা যায়, তার সুন্দর উদাহরণ আছে। পাওনাদারের ছাড় দেওয়া যেমন ভালো, তেমনি ঋণগ্রহীতার বাকি অংশ পরিশোধ করাও জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঋণ নিয়ে বিরোধ হলে শান্তভাবে মীমাংসা করা উচিত।
  • পাওনাদার চাইলে কিছু অংশ ছাড় দিতে পারেন।
  • ঋণগ্রহীতার উপর বাকি পাওনা পরিশোধের দায়িত্ব থাকে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন