৬৫/৫৪. অধ্যায়ঃ
হাদিস ৪৫৩২
গর্ভবতী বিধবার ইদ্দত: সহজ বিধানের দিকে ফিরে দেখা
সহীহ বুখারী : ৪৫৩২
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৫৩২
حِبَّانُ حَدَّثَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ عَوْنٍ عَنْ مُحَمَّدِ بْنِ سِيْرِيْنَ قَالَ جَلَسْتُ إِلَى مَجْلِسٍ فِيْهِ عُظْمٌ مِنَ الْأَنْصَارِ وَفِيْهِمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِيْ لَيْلَى فَذَكَرْتُ حَدِيْثَ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ فِيْ شَأْنِ سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ وَلَكِنَّ عَمَّهُ كَانَ لَا يَقُوْلُ ذَلِكَ فَقُلْتُ إِنِّيْ لَجَرِيْءٌ إِنْ كَذَبْتُ عَلَى رَجُلٍ فِيْ جَانِبِ الْكُوْفَةِ وَرَفَعَ صَوْتَهُ قَالَ ثُمَّ خَرَجْتُ فَلَقِيْتُ مَالِكَ بْنَ عَامِرٍ أَوْ مَالِكَ بْنَ عَوْفٍ قُلْتُ كَيْفَ كَانَ قَوْلُ ابْنِ مَسْعُوْدٍ فِي الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا وَهْيَ حَامِلٌ فَقَالَ قَالَ ابْنُ مَسْعُوْدٍ أَتَجْعَلُوْنَ عَلَيْهَا التَّغْلِيْظَ وَلَا تَجْعَلُوْنَ لَهَا الرُّخْصَةَ لَنَزَلَتْ سُوْرَةُ النِّسَاءِ الْقُصْرَى بَعْدَ الطُّوْلَى.وَقَالَ أَيُّوْبُ عَنْ مُحَمَّدٍ لَقِيْتُ أَبَا عَطِيَّةَ مَالِكَ بْنَ عَامِرٍ.
মুহাম্মাদ ইবনু সীরীন (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এমন একটি মজলিসে উপবিষ্ট ছিলাম যেখানে নেতৃস্থানীয় আনসারদের কতক ছিলেন এবং তাঁদের মাঝে আবদুর রহমান ইবনু আবু লাইলা (রহঃ)-ও ছিলেন। এরপর সুবাইআ বিনতে হারিস (রাঃ) প্রসঙ্গে বর্ণিত আবদুল্লাহ ইবনু উতবা (রহঃ)-এর হাদীসটি নিয়ে আলোচনা করলাম, এরপর আবদুর রহমান (রহঃ) বললেন, “পক্ষান্তরে তাঁর চাচা এ রকম বলতেন না” অনন্তর আমি বললাম, কুফায় বসবাসরত ব্যক্তিটি সম্পর্কে যদি আমি মিথ্যা বলি তবে আমি হব চরম ধৃষ্ট এবং তিনি তাঁর স্বর উঁচু করলেন, তিনি বললেন, তারপর আমি বের হলাম এবং মালিক ইবনে ‘আমির (রাঃ) মালিক ইবনু আওফ (রহঃ)-এর সঙ্গে আমি বললাম, গর্ভাবস্থায় বিধবা রমণীর ব্যাপারে ইবনু মাসউদ (রাঃ)-এর মন্তব্য কী ছিল, বললেন যে ইবনু মাসউদ (রাঃ) বলেছেন, তোমরা কি তার উপর কঠোরতা অবলম্বন করছ আর তার জন্য সহজ বিধানটি অবলম্বন করছ না, সংক্ষিপ্ত সূরা নিসা (সূরা তালাক) দীর্ঘটি পরে অবতীর্ণ হয়েছে। আইয়ুব (রহঃ) মুহাম্মাদ (রহঃ) থেকে বর্ণনা করেছেন, আবু আতিয়া মালিক ইবনু আমির (রহঃ)-এর সঙ্গে আমি সাক্ষাৎ করেছিলাম।
[৪৯১০] (আধুনিক প্রকাশনীঃ ৪১৭২,ইসলামী ফাউন্ডেশনঃ ৪১৭৩)
সহীহ বুখারী হাদিস ৪৫৩২-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় গর্ভবতী বিধবা নারীর ইদ্দত নিয়ে আলোচনা এসেছে। মুহাম্মাদ ইবনু সীরীন একটি মজলিসে সুবাইআ বিনতে হারিস রাঃ-এর বিষয়ে আবদুল্লাহ ইবনু উতবা রহঃ-এর হাদিস আলোচনা করেন। পরে তিনি মালিক ইবনু আমির বা মালিক ইবনু আওফের কাছে জানতে চান, এ বিষয়ে ইবনু মাসউদ রাঃ কী বলেছেন। উত্তরে বলা হয়, ইবনু মাসউদ রাঃ বলেছেন—তোমরা কি তার উপর কঠোরতা নিচ্ছ, আর তার জন্য সহজ বিধানটি নিচ্ছ না? এরপর তিনি বলেন, সংক্ষিপ্ত সূরা নিসা অর্থাৎ সূরা তালাক দীর্ঘ সূরার পরে নাযিল হয়েছে। এই বর্ণনা কুরআনের পরবর্তী নির্দেশ বুঝে বিধান নেওয়ার গুরুত্ব শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গর্ভবতী বিধবার ইদ্দত বিষয়ে সহজ বিধানের কথা বর্ণনায় এসেছে।
- কুরআনের কোন আয়াত পরে নাযিল হয়েছে, তা বিধান বুঝতে গুরুত্বপূর্ণ।
- শরীয়তের বিষয়ে কঠোরতা নয়, দলিলভিত্তিক সহজতা গ্রহণ করা দরকার।
- সাহাবীদের বক্তব্য থেকে ফিকহি বোঝাপড়া শেখা যায়।
