৬৫/৪৭. অধ্যায়ঃ

‘তোমরা কি মনে কর যে, তোমরা বেহেশতে চলে যাবে, যদিও এখনও তোমরা তাদের অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে গত হয়েছে? তাদের উপর পতিত হয়েছিল অর্থ-সংকট ও দুঃখ-ক্লেশ। তারা এমনভাবে ভীত-শিহরিত হয়েছিল যে, রসূল এবং তার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদের বলতে হয়েছিলঃ কখন আসবে আল্লাহর সাহায্য? হ্যাঁ, আল্লাহর সাহায্য একান্তই কাছে।’ (সূরা আল-বাকারাহ ২/২১৪)

আল্লাহর সাহায্য নিকটে: কঠিন সময়ে ধৈর্যের কুরআনি শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৫২৪

إِبْرَاهِيْمُ بْنُ مُوْسَى أَخْبَرَنَا هِشَامٌ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ سَمِعْتُ ابْنَ أَبِيْ مُلَيْكَةَ يَقُوْلُ قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا {حَتّٰى إِذَا اسْتَيْأَسَ الرُّسُلُ وَظَنُّوْآ أَنَّهُمْ قَدْ كُذِبُوْا} خَفِيْفَةً ذَهَبَ بِهَا هُنَاكَ وَتَلَا : {حَتّٰى يَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَه” مَتٰى نَصْرُ اللهِ أَلَآ إِنَّ نَصْرَ اللهِ قَرِيْبٌ} فَلَقِيْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ فَذَكَرْتُ لَهُ ذَلِكَ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর বাণী: এমনকি যখন রসূলগণ নিরাশ হয়ে পড়ল এবং ভাবতে লাগল যে, তাদেরকে মিথ্যা আশ্বাস দেয়া হয়েছে (সূরা ইউসুফ ১২/১১০)।তখন ইবনু আব্বাস (রাঃ) এই আয়াতসহ সূরা আল-বাকারার আয়াতের শরণাপন্ন হন ও তিলাওয়াত করেন, যেমনঃحَتّٰى يَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَه مَتٰى نَصْرُ اللهِ أَلَآ إِنَّ نَصْرَ اللهِ قَرِيْبٌ"এমনকি রসূল (ﷺ) এবং তাঁর সঙ্গে ঈমান আনয়নকারীগণ বলে উঠেছিল—আল্লাহর সাহায্য কখন আসবে? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহর সাহায্য নিকটেই" (সূরা আল-বাকারা ২/২১৪)।

সহীহ বুখারী হাদিস ৪৫২৪-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় ইবনু আব্বাস রাঃ সূরা ইউসুফের আয়াতের সঙ্গে সূরা আল-বাকারার আয়াত তিলাওয়াত করেন। সেখানে বলা হয়েছে, রাসূল صلى الله عليه وسلم এবং তাঁর সঙ্গে ঈমান আনা লোকেরা এমন কঠিন অবস্থায় পৌঁছেছিল যে তারা বলেছিল—আল্লাহর সাহায্য কখন আসবে? তারপর বলা হয়েছে, আল্লাহর সাহায্য নিকটেই। এই হাদিসের আলোচ্য বিষয় হলো বিপদের সময় ঈমানদারদের মনোভাব। কষ্ট দীর্ঘ হলে মানুষের হৃদয়ে প্রশ্ন জাগতে পারে, কিন্তু মুমিন আশা হারায় না। রাসূলদের জীবনেও কঠিন সময় এসেছে। তাই কষ্টকে আল্লাহর সাহায্য থেকে দূরত্বের প্রমাণ মনে করা ঠিক নয়। বরং ধৈর্য, দোয়া ও আল্লাহর উপর ভরসাই মুমিনের পথ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলদের জীবনেও কঠিন বিপদ এসেছে।
  • কষ্টের সময় আল্লাহর সাহায্যের আশা রাখা মুমিনের গুণ।
  • আল্লাহর সাহায্য নিকটে—এই আয়াত মনকে সাহস দেয়।
  • দীর্ঘ কষ্টে হতাশ না হয়ে ধৈর্য রাখা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন