৮/৬৬. অধ্যায়ঃ
মসজিদ অতিক্রম করা
সহিহ বুখারী : ৪৫১
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৫১
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قُلْتُ لِعَمْرٍو أَسَمِعْتَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ مَرَّ رَجُلٌ فِي الْمَسْجِدِ وَمَعَهُ سِهَامٌ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمْسِكْ بِنِصَالِهَا ".
জাবির ইব্নু ‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি তীর সঙ্গে করে মসজিদে নববী অতিক্রম করছিল। তখন আল্লাহর রসূল (ﷺ) তাকে বললেনঃ এর ফলাগুলো হাত দিয়ে ধরে রাখ।
