৬৪/৭৮. অধ্যায়ঃ
বিদায় হাজ্জ
সহিহ বুখারী : ৪৪০৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৪০৪
عَمْرُوْ بْنُ خَالِدٍ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا أَبُوْ إِسْحَاقَ قَالَ حَدَّثَنِيْ زَيْدُ بْنُ أَرْقَمَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم غَزَا تِسْعَ عَشْرَةَ غَزْوَةً وَأَنَّهُ حَجَّ بَعْدَ مَا هَاجَرَ حَجَّةً وَاحِدَةً لَمْ يَحُجَّ بَعْدَهَا حَجَّةَ الْوَدَاعِ قَالَ أَبُوْ إِسْحَاقَ وَبِمَكَّةَ أُخْرَى.
যায়দ ইবনু আরকাম (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) উনিশটি যুদ্ধে স্বয়ং অংশগ্রহণ করেন। আর হিজরতের পর তিনি হজ্জ আদায় করেন মাত্র একটি হজ্জ। এরপর তিনি আর কোন হজ্জ আদায় করেননি এবং তা হল বিদায় হজ্জ। আবু ইসহাক (রহঃ) বলেন, মক্কায় অবস্থানকালে তিনি আরেকটি হজ্জ করেছিলেন।
[৩৯৪৯] (আধুনিক প্রকাশনীঃ ৪০৫৪,ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৫৮)
