৬৪/৭৭. অধ্যায়ঃ

তায়ী গোত্রের প্রতিনিধি দল এবং আদী ইবনু হাতিম-এর কাহিনী

আদী ইবনু হাতিম (রাঃ): ঈমানের পথে দৃঢ় থাকার শিক্ষা

সহিহ বুখারীহাদিস নম্বর ৪৩৯৪

مُوْسَى بْنُ إِسْمَاعِيْلَ حَدَّثَنَا أَبُوْ عَوَانَةَ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ أَتَيْنَا عُمَرَ فِيْ وَفْدٍ فَجَعَلَ يَدْعُوْ رَجُلًا رَجُلًا وَيُسَمِّيْهِمْ فَقُلْتُ أَمَا تَعْرِفُنِيْ يَا أَمِيْرَ الْمُؤْمِنِيْنَ قَالَ بَلَى أَسْلَمْتَ إِذْ كَفَرُوْا وَأَقْبَلْتَ إِذْ أَدْبَرُوْا وَوَفَيْتَ إِذْ غَدَرُوْا وَعَرَفْتَ إِذْ أَنْكَرُوْا فَقَالَ عَدِيٌّ فَلَا أُبَالِيْ إِذًا.

আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা একটি প্রতিনিধি দলসহ উমর (রাঃ)-এর দরবারে আসলাম। তিনি প্রত্যেকের নাম নিয়ে একজন একজন করে ডাকতে শুরু করলেন। তাই আমি বললাম, হে আমীরুল মুমিনীন! আপনি কি আমাকে চেনেন?তিনি বললেন, হ্যাঁ চিনি। লোকজন যখন ইসলামকে অস্বীকার করেছিল তখন তুমি ইসলাম গ্রহণ করেছ। লোকজন যখন পিঠ ফিরিয়ে নিয়েছে তখন তুমি সম্মুখে অগ্রসর হয়েছ। লোকেরা যখন বিশ্বাসঘাতকতা করেছে তুমি তখন ইসলাম পালনের ওয়াদা পূরণ করেছ। লোকেরা যখন দ্বীনকে অস্বীকার করেছে তুমি তখন দ্বীনকে চিনে নিয়ে গ্রহণ করেছ। এ সব কথা শুনে আদী (রাঃ) বললেন, তাহলে আমার আর কোন চিন্তা নেই।

(আধুনিক প্রকাশনীঃ ৪০৪৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৪৯)

সহিহ বুখারী হাদিস ৪৩৯৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে আদী ইবনু হাতিম (রাঃ)-এর মর্যাদার কথা এসেছে। তিনি একটি প্রতিনিধি দলের সঙ্গে উমর (রাঃ)-এর কাছে এলেন। উমর (রাঃ) লোকদের নাম ধরে ডাকছিলেন। আদী (রাঃ) জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে চেনেন? উমর (রাঃ) বললেন, চিনি। তিনি স্মরণ করালেন, লোকেরা যখন ইসলাম অস্বীকার করেছিল, আদী (রাঃ) তখন ইসলাম গ্রহণ করেছিলেন; লোকেরা পিঠ ফিরিয়ে নিলে তিনি এগিয়ে এসেছিলেন; লোকেরা বিশ্বাসঘাতকতা করলে তিনি ওয়াদা পূরণ করেছিলেন; লোকেরা দ্বীন অস্বীকার করলে তিনি দ্বীন চিনে গ্রহণ করেছিলেন। এই কথার পর আদী (রাঃ) বললেন, তাহলে তাঁর আর কোনো চিন্তা নেই। হাদিসটি ঈমান, বিশ্বস্ততা ও দৃঢ়তার প্রশংসা করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সত্য চিনে গ্রহণ করা বড় গুণ।
  • মানুষ পিছু হটলেও ঈমানের পথে এগিয়ে থাকা প্রশংসনীয়।
  • ওয়াদা পূরণ ও বিশ্বাসঘাতকতা থেকে বাঁচা মুমিনের গুণ।
  • ভালো কাজের স্বীকৃতি মানুষকে সাহস ও শান্তি দেয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন