৬৪/৭৬. অধ্যায়ঃ

দাউস গোত্র এবং তুফাইল ইবনু আমর দাউসীর ঘটনা

আল্লাহর সন্তুষ্টির জন্য গোলাম মুক্তির ঘটনা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৩৯৩

مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا أَبُوْ أُسَامَةَ حَدَّثَنَا إِسْمَاعِيْلُ عَنْ قَيْسٍ عَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ لَمَّا قَدِمْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قُلْتُ فِي الطَّرِيْقِ:يَا لَيْـلَـةً مِـنْ طُوْلِـهَـا وَعَنَائِهَا عَلَى أَنَّهَا مِنْ دَارَةِ الْكُفْرِ نَجَّتِوَأَبَقَ غُلَامٌ لِيْ فِي الطَّرِيْقِ فَلَمَّا قَدِمْتُ عَلَى النَّبِيِّ فَبَايَعْتُهُ فَبَيْنَا أَنَا عِنْدَهُ إِذْ طَلَعَ الْغُلَامُ فَقَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم يَا أَبَا هُرَيْرَةَ هَذَا غُلَامُكَ فَقُلْتُ هُوَ لِوَجْهِ اللهِ فَأَعْتَقْتُهُ.

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ)-এর কাছে আসার জন্য রওয়ানা হয়ে রাস্তার মধ্যে বলেছিলাম- হে সুদীর্ঘ ও চরম পরিশ্রমের রাত! এ রাত আমাকে দারুল কুফর থেকে মুক্তি দিয়েছে। আমার একটি গোলাম ছিল। পথে সে পালিয়ে গেল। এরপর আমি নবী (ﷺ)-এর কাছে এসে বাইআত করলাম। অতঃপর একদিন আমি তাঁর নিকট বসা ছিলাম। এমন সময় গোলামটি এসে হাজির। নবী (ﷺ) আমাকে বললেন, হে আবু হুরাইরা! এই যে তোমার গোলাম। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সে আজাদ- এ কথা বলে আমি তাকে আজাদ করে দিলাম।

[২৫৩০] (আধুনিক প্রকাশনীঃ ৪০৪৪,ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৪৮)

সহীহ বুখারী হাদিস ৪৩৯৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু হুরাইরা (রাঃ)-এর নবী (صلى الله عليه وسلم)-এর কাছে আসার পথের একটি স্মৃতি এসেছে। তিনি দীর্ঘ ও কষ্টকর রাতের কথা বলেন, যে রাত তাঁকে কুফরের এলাকা থেকে মুক্তির পথে এনেছিল। পথে তাঁর একটি গোলাম পালিয়ে যায়। পরে তিনি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বাইআত করেন। একদিন তিনি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে বসা ছিলেন, তখন সেই গোলাম এসে উপস্থিত হয়। নবী (صلى الله عليه وسلم) তাঁকে জানালেন, এ তাঁর গোলাম। তখন আবু হুরাইরা (রাঃ) বললেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সে মুক্ত, এবং তাকে আজাদ করে দিলেন। হাদিসটি আল্লাহর জন্য দান, ক্ষমা এবং মুক্ত করার সুন্দর মনোভাব দেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দীনের পথে আসা মানুষের জীবনে বড় পরিবর্তন আনে।
  • আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদের অধিকার ছেড়ে দেওয়া বড় উদারতা।
  • আবু হুরাইরা (রাঃ) গোলামকে মুক্ত করে দয়ার পরিচয় দেন।
  • কষ্টের পথও মানুষকে কল্যাণের দিকে নিয়ে যেতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন