৬৪/৫৭. অধ্যায়ঃ

তায়িফের যুদ্ধ

فِي شَوَّالٍ سَنَةَ ثَمَانٍ قَالَهُ مُوسَى بْنُ عُقْبَةَমূসা ইবন ‘উকবা (রহ.) বলেছেন এ যুদ্ধ অষ্টম হিজরীর শাওয়াল মাসে সংঘটিত হয়েছে।"

মন জয় ও আনসারদের মর্যাদা: গনীমত বণ্টনের শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৩৩৪

مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ سَمِعْتُ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ جَمَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم نَاسًا مِنَ الْأَنْصَارِ فَقَالَ إِنَّ قُرَيْشًا حَدِيْثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ وَمُصِيْبَةٍ وَإِنِّيْ أَرَدْتُ أَنْ أَجْبُرَهُمْ وَأَتَأَلَّفَهُمْ أَمَا تَرْضَوْنَ أَنْ يَرْجِعَ النَّاسُ بِالدُّنْيَا وَتَرْجِعُوْنَ بِرَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم إِلَى بُيُوْتِكُمْ قَالُوْا بَلَى قَالَ لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَسَلَكَتْ الْأَنْصَارُ شِعْبًا لَسَلَكْتُ وَادِيَ الْأَنْصَارِ أَوْ شِعْبَ الْأَنْصَارِ.

আনাস ইবনু মালিক (রাযিআল্লাহু তাআলা আনহু) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) আনসারদের লোকজনকে জমায়েত করে বললেন, কুরাইশরা সবেমাত্র জাহিলিয়াত ছেড়েছে আর তারা দুর্দশাগ্রস্ত। তাই আমি তাদেরকে অনুদান দিয়ে তাদের মন জয় করার ইচ্ছা করেছি। তোমরা কি সন্তুষ্ট নও যে, লোকেরা পার্থিব সম্পদ নিয়ে ফিরে যাবে আর তোমরা তোমাদের ঘরে ফিরে যাবে আল্লাহর রাসূলকে নিয়ে? তারা বললেন, অবশ্যই আমরা সন্তুষ্ট। তিনি আরও বললেন, যদি লোকজন উপত্যকা দিয়ে চলে আর আনসাররা গিরিপথ দিয়ে চলে, তা হলে আনসারদের গিরিপথ অথবা তিনি বলেছেন, আনসারদের উপত্যকা দিয়েই চলব।

[৩১৪৬] (আধুনিক প্রকাশনীঃ ৩৯৯১,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৯৫)

সহীহ বুখারী হাদিস ৪৩৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم আনসারদের সামনে গনীমত বণ্টনের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, কুরাইশরা সদ্য জাহিলিয়াত ছেড়েছে এবং তারা দুর্দশাগ্রস্ত। তাই তিনি তাদের অনুদান দিয়ে মন জয় করতে চেয়েছেন। এরপর আনসারদের জিজ্ঞেস করেন, তোমরা কি সন্তুষ্ট নও যে, লোকেরা দুনিয়ার সম্পদ নিয়ে যাবে আর তোমরা ঘরে ফিরবে আল্লাহর রাসূলকে নিয়ে? তাঁরা বলেন, অবশ্যই সন্তুষ্ট। নবী صلى الله عليه وسلم আরও বলেন, লোকেরা যদি এক উপত্যকা দিয়ে যায় আর আনসাররা অন্য গিরিপথ দিয়ে যায়, তবে তিনি আনসারদের পথই নেবেন। হাদিসটি দানের উদ্দেশ্য, মানুষের মন জেতা এবং আনসারদের উচ্চ মর্যাদা বোঝায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নতুন মুসলিমদের মন দৃঢ় করতে দান করা হয়েছিল।
  • নেতা নিজের সিদ্ধান্তের কারণ পরিষ্কার করলে ভুল বোঝাবুঝি কমে।
  • আনসাররা নবী صلى الله عليه وسلم-এর সঙ্গকে দুনিয়ার সম্পদের চেয়ে বড় মনে করেছেন।
  • নবী صلى الله عليه وسلم আনসারদের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন