৬৪/৫৭. অধ্যায়ঃ
তায়িফের যুদ্ধ
فِي شَوَّالٍ سَنَةَ ثَمَانٍ قَالَهُ مُوسَى بْنُ عُقْبَةَমূসা ইবন ‘উকবা (রহ.) বলেছেন এ যুদ্ধ অষ্টম হিজরীর শাওয়াল মাসে সংঘটিত হয়েছে।"
বংশপরিচয় রক্ষা: অন্যকে পিতা দাবি করার কঠোর সতর্কতা
সহীহ বুখারী : ৪৩২৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৩২৬
مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَاصِمٍ قَالَ سَمِعْتُ أَبَا عُثْمَانَ قَالَ سَمِعْتُ سَعْدًا وَهُوَ أَوَّلُ مَنْ رَمَى بِسَهْمٍ فِيْ سَبِيْلِ اللهِ وَأَبَا بَكْرَةَ وَكَانَ تَسَوَّرَ حِصْنَ الطَّائِفِ فِيْ أُنَاسٍ فَجَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَا سَمِعْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُوْلُ مَنْ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيْهِ وَهُوَ يَعْلَمُ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ.وَقَالَ هِشَامٌ وَأَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ عَاصِمٍ عَنْ أَبِي الْعَالِيَةِ أَوْ أَبِيْ عُثْمَانَ النَّهْدِيِّ قَالَ سَمِعْتُ سَعْدًا وَأَبَا بَكْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ عَاصِمٌ قُلْتُ لَقَدْ شَهِدَ عِنْدَكَ رَجُلَانِ حَسْبُكَ بِهِمَا قَالَ أَجَلْ أَمَّا أَحَدُهُمَا فَأَوَّلُ مَنْ رَمَى بِسَهْمٍ فِيْ سَبِيْلِ اللهِ وَأَمَّا الْآخَرُ فَنَزَلَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ثَالِثَ ثَلَاثَةٍ وَعِشْرِيْنَ مِنْ الطَّائِفِ.
আবূ ‘উসমান [নাহ্দী (রহঃ)] হতে বর্ণিতঃ
আমি হাদিসটি শুনেছি সা‘দ (রাঃ) থেকে, যিনি আল্লাহর পথে গিয়ে সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছিলেন এবং আবু বকরা (রাঃ) থেকেও শুনেছি যিনি (তায়েফ অবরোধকালে) সেখানকার স্থানীয় কয়েকজনসহ তায়েফের প্রাচীরের উপর চড়ে নবী (ﷺ)-এর কাছে এসেছিলেন। তাঁরা দু’জনই বলেছেন, আমরা নবী (ﷺ) থেকে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে অন্যকে নিজের পিতা বলে দাবি করে, তার জন্য জান্নাত হারাম।হিশাম (রহঃ) বলেন, মামার (রহঃ) আমাদের কাছে আসিম-আবুল ‘আলিয়াহ (রহঃ) অথবা আবু উসমান নাহদী (রহঃ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি সা‘দ (রাঃ) এবং আবু বকরা (রাঃ)-এর মাধ্যমে নবী (ﷺ) থেকে হাদিসটি শুনেছি। আসিম (রহঃ) বলেন, আমি (আবুল ‘আলিয়াহ অথবা আবু উসমান) (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, নিশ্চয় আপনাকে হাদিসটি এমন দু’জন রাবী বর্ণনা করেছেন যাঁদেরকে আপনি আপনার নিশ্চয়তার জন্য যথেষ্ট মনে করেন। তিনি বললেন, অবশ্যই, কেননা তাদের একজন হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছিলেন। আর অপরজন হলেন তায়েফ থেকে (প্রাচীর টপকে) এসে নবী (ﷺ)-এর সাক্ষাৎকারী তেইশ জনের একজন।
[৬৭৬৬, ৬৭৬৭] (আধুনিক প্রকাশনীঃ ৩৯৮৪, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৮৮)
সহীহ বুখারী হাদিস ৪৩২৬-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো বংশপরিচয়ের সত্যতা। সা‘দ রাঃ এবং আবু বকরা রাঃ দুজনেই নবী صلى الله عليه وسلم থেকে শুনেছেন যে, যে ব্যক্তি জেনে শুনে অন্যকে নিজের পিতা বলে দাবি করে, তার জন্য জান্নাত হারাম। হাদিসে দুইজন নির্ভরযোগ্য সাহাবীর কথা উল্লেখ করা হয়েছে। তাঁদের পরিচয়ও এসেছে—একজন আল্লাহর পথে প্রথম তীর নিক্ষেপকারীদের মধ্যে, আর অন্যজন তায়েফ থেকে এসে নবী صلى الله عليه وسلم-এর কাছে উপস্থিত হওয়া ব্যক্তিদের একজন। এখানে যুদ্ধের ইতিহাস এসেছে, কিন্তু মূল শিক্ষা হলো পিতৃপরিচয় নিয়ে মিথ্যা বলা গুরুতর অপরাধ। “বংশপরিচয়”, “পিতা দাবি”, “মিথ্যা পরিচয়”—এসব বিষয়ে এই হাদিস খুব স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নিজ পিতার পরিচয় বদলে অন্যকে পিতা বলা বড় গুনাহের বিষয়।
- জেনে শুনে মিথ্যা বংশপরিচয় দেওয়া থেকে সতর্ক থাকতে হবে।
- হাদিসের বর্ণনায় নির্ভরযোগ্য সাক্ষ্য ও স্মরণশক্তির গুরুত্ব বোঝা যায়।
- পরিচয় ও আত্মীয়তার বিষয়ে সত্যবাদিতা জরুরি।
