৬৪/৫৭. অধ্যায়ঃ

তায়িফের যুদ্ধ

فِي شَوَّالٍ سَنَةَ ثَمَانٍ قَالَهُ مُوسَى بْنُ عُقْبَةَমূসা ইবন ‘উকবা (রহ.) বলেছেন এ যুদ্ধ অষ্টম হিজরীর শাওয়াল মাসে সংঘটিত হয়েছে।"

তায়েফ অবরোধ: নেতৃত্ব, সিদ্ধান্ত ও বাস্তবতার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৩২৫

عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو عَنْ أَبِي الْعَبَّاسِ الشَّاعِرِ الْأَعْمَى عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ قَالَ لَمَّا حَاصَرَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم الطَّائِفَ فَلَمْ يَنَلْ مِنْهُمْ شَيْئًا قَالَ إِنَّا قَافِلُوْنَ إِنْ شَاءَ اللهُ فَثَقُلَ عَلَيْهِمْ وَقَالُوْا نَذْهَبُ وَلَا نَفْتَحُهُ وَقَالَ مَرَّةً نَقْفُلُ فَقَالَ اغْدُوْا عَلَى الْقِتَالِ فَغَدَوْا فَأَصَابَهُمْ جِرَاحٌ فَقَالَ إِنَّا قَافِلُوْنَ غَدًا إِنْ شَاءَ اللهُ فَأَعْجَبَهُمْ فَضَحِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَالَ سُفْيَانُ مَرَّةً فَتَبَسَّمَ قَالَ قَالَ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ الْخَبَرَ كُلَّهُ.

আবদুল্লাহ ইবনু 'উমার (রাযিআল্লাহু তাআলা আনহু) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) তায়েফ অবরোধ করলেন। কিন্তু তাদের নিকট কিছুই হাসিল করতে পারেননি। তাই তিনি বললেন, ইনশাআল্লাহ আমরা (অবরোধ উঠিয়ে মদীনার দিকে) ফিরে যাব। কথাটি সাহাবীদের মনে ভারী লাগল। তাঁরা বললেন, আমরা চলে যাব, তায়েফ বিজয় করব না? বর্ণনাকারী একবার 'কাফিলুন' শব্দের স্থলে 'নাকফুলু' (অর্থাৎ আমরা যুদ্ধবিহীন ফিরে যাব) বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাহলে সকালে গিয়ে লড়াই কর। তাঁরা (পরদিন) সকালে লড়াই করতে গেলেন, এতে তাঁদের অনেকেই আহত হলেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ইনশাআল্লাহ আমরা আগামীকাল ফিরে চলে যাব। তখন সাহাবীদের কাছে কথাটি মনঃপূত হল। এতে নবী (ﷺ) হাসলেন। বর্ণনাকারী সুফিয়ান (রহঃ) একবার বর্ণনা করেছেন যে, তিনি মুচকি হাসি হেসেছেন। হুমাইদী (রহঃ) বলেন, সুফিয়ান আমাদেরকে এ হাদীসের পূর্ণ সূত্রটিতে 'খবর' শব্দটি ব্যবহার করে বর্ণনা করেছেন।

[৬০৮৬, ৭৪৮০; মুসলিম ৩২/২৯, হাঃ ১৭৭৮, আহমাদ ৪৫৮৮] (আধুনিক প্রকাশনীঃ ৩৯৮৩,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৮৭)

সহীহ বুখারী হাদিস ৪৩২৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে তায়েফ অবরোধের সময় নবী صلى الله عليه وسلم-এর নেতৃত্বের একটি দিক দেখা যায়। অবরোধের পরও কাঙ্ক্ষিত ফল না আসায় তিনি বলেন, ইনশাআল্লাহ আমরা ফিরে যাব। সাহাবীদের কাছে কথাটি প্রথমে ভারী লাগে। তারা মনে করেন, বিজয় না করেই কি ফিরবেন? তখন নবী صلى الله عليه وسلم তাঁদের পরদিন যুদ্ধ করতে বলেন। তাঁরা যুদ্ধ করেন এবং অনেকেই আহত হন। এরপর নবী صلى الله عليه وسلم আবার বলেন, ইনশাআল্লাহ আমরা আগামীকাল ফিরে যাব। এবার সাহাবীরা কথাটি পছন্দ করেন। তখন নবী صلى الله عليه وسلم মুচকি হাসেন। এখানে “তায়েফ অবরোধ”, “নবীজির নেতৃত্ব”, “যুদ্ধের কৌশল”, “ইনশাআল্লাহ বলা”—এসব বিষয় সরাসরি উঠে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নেতৃত্বে কখন এগোতে হবে এবং কখন ফিরে আসতে হবে—এ বোধ জরুরি।
  • সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর সিদ্ধান্ত বুঝতে সময় নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মেনে নিয়েছেন।
  • সব প্রচেষ্টার ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায় না।
  • নবী صلى الله عليه وسلم সিদ্ধান্তের সময় ইনশাআল্লাহ বলেছেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন