৬৪/৫৫. অধ্যায়ঃ

মহান আল্লাহর বাণীঃ

﴾وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْئًا وَضَاقَتْ عَلَيْكُمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ مُدْبِرِينَ (٢٥) ثُمَّ أَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ إِلَى قَوْلِهِ غَفُورٌ رَحِيمٌ (٢٧)﴿এবং হুনাইনের দিনে, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে গর্বিত করে তুলেছিল; কিন্তু সে সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি এবং সংকীর্ণ হয়ে পড়েছিল তোমাদের প্রতি এ পৃথিবী এত প্রশস্ত হওয়া সত্ত্বেও, পরে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েছিলে। অতঃপর আল্লাহ নিজের তরফ থেকে প্রশান্তি অবতীর্ণ করলেন তাঁর রাসূলের প্রতি এবং মুমিনদের প্রতি, আর তিনি অবতীর্ণ করলেন এমন এক সেনাবাহিনী যাদের তোমরা দেখতে পাওনি। তিনি কাফিরদের শাস্তি দিলেন এবং তা ছিল কাফিরদের কর্মফল। আর আল্লাহ এরপরও তাওবার তাওফীক দেন যাদের ইচ্ছা করেন। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা আত-তাওবা ৯/২৫-২৭)"

হুনাইন যুদ্ধের শিক্ষা: গনীমত, তীরবৃষ্টি ও নবী صلى الله عليه وسلم-এর সাহস

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৩১৭

مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِيْ إِسْحَاقَ سَمِعَ الْبَرَاءَ وَسَأَلَهُ رَجُلٌ مِنْ قَيْسٍ أَفَرَرْتُمْ عَنْ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم يَوْمَ حُنَيْنٍ فَقَالَ لَكِنْ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم لَمْ يَفِرَّ كَانَتْ هَوَازِنُ رُمَاةً وَإِنَّا لَمَّا حَمَلْنَا عَلَيْهِمْ انْكَشَفُوْا فَأَكْبَبْنَا عَلَى الْغَنَائِمِ فَاسْتُقْبِلْنَا بِالسِّهَامِ وَلَقَدْ رَأَيْتُ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم عَلَى بَغْلَتِهِ الْبَيْضَاءِ وَإِنَّ أَبَا سُفْيَانَ بْنَ الْحَارِثِ آخِذٌ بِزِمَامِهَا وَهُوَ يَقُوْلُ:أَنـَا الـنّـَبـِيُّ لَا كـَذِبْقَالَ إِسْرَائِيْلُ وَزُهَيْرٌ نَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ بَغْلَتِهِ.

আবূ ইসহাক (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি বারাআ (রাঃ)-কে বলতে শুনেছেন যে, তাঁকে কায়স গোত্রের এক লোক জিজ্ঞেস করেছিলেন যে, হুনাইনের দিন আপনারা কি রসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হতে পালিয়েছিলেন? তখন তিনি বললেন, রসূলুল্লাহ (ﷺ) কিন্তু পালিয়ে যাননি। হাওয়াযিন গোত্রের লোকেরা ছিল সুদক্ষ তীরন্দাজ। আমরা যখন তাদের উপর আক্রমণ চালালাম তখন তারা ছত্রভঙ্গ হয়ে গেল। আমরা গানীমাত তুলতে শুরু করলাম তখন আমরা তাদের তীরন্দাজ বাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে পড়লাম। তখন আমি রসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর সাদা রংয়ের খচ্চরটির পিঠে আরোহিত অবস্থায় দেখলাম। আর আবু সুফিয়ান (রাঃ) তাঁর খচ্চরটির লাগাম ধরেছিলেন। তিনি বলছিলেন- আমি আল্লাহর নবী, এটা মিথ্যা নয়। বর্ণনাকারী ইসরাঈল এবং যুহায়র (রহঃ) বলেছেন যে, তখন নবী (ﷺ) তাঁর খচ্চর থেকে অবতরণ করেছিলেন।

[২৮৬৪; মুসলিম ৩২/২৮, হাঃ ১৭৭৬, আহমাদ ১৮৪৯৫] (আধুনিক প্রকাশনীঃ ৩৯৭৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৮০)

সহীহ বুখারী হাদিস ৪৩১৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে হুনাইনের ঘটনা একটু বিস্তারিতভাবে এসেছে। বারাআ (রাঃ)-কে কায়স গোত্রের এক ব্যক্তি জিজ্ঞেস করেন, তারা কি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছ থেকে পালিয়েছিলেন? বারাআ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কিন্তু পালাননি। তিনি জানান, হাওয়াযিন গোত্রের লোকেরা দক্ষ তীরন্দাজ ছিল। মুসলিমরা তাদের ওপর আক্রমণ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর মুসলিমরা গনীমত তুলতে শুরু করলে হাওয়াযিনের তীরন্দাজরা তাদের আক্রমণ করে। সে সময় বারাআ (রাঃ) নবী صلى الله عليه وسلم-কে সাদা খচ্চরের ওপর দেখেন, আর আবু সুফিয়ান (রাঃ) খচ্চরের লাগাম ধরে ছিলেন। নবী صلى الله عليه وسلم বলছিলেন, তিনি আল্লাহর নবী, এতে মিথ্যা নেই। এই বর্ণনা তাড়াহুড়া, যুদ্ধের বাস্তবতা এবং নবী صلى الله عليه وسلم-এর সাহস—তিনটি বিষয় একসঙ্গে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গনীমতের দিকে তাড়াহুড়া করলে বিপদের সুযোগ তৈরি হতে পারে।
  • নবী صلى الله عليه وسلم কঠিন আক্রমণের সময়ও পালাননি।
  • শত্রুর কৌশল ও দক্ষতা অবহেলা করা ঠিক নয়।
  • সত্য নেতৃত্ব বিপদের সময় বেশি স্পষ্ট হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন