৬৪/৪৮. অধ্যায়ঃ
রমজান মাসে সংঘটিত মাক্কা বিজয়ের যুদ্ধ
সফরে রোজা রাখার হাদিস: মক্কা বিজয়ের পথে নবী (صلى الله عليه وسلم)-এর আমল
সহীহ বুখারী : ৪২৭৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৪২৭৫
عَبْدُ اللهِ بْنُ يُوْسُفَ حَدَّثَنَا اللَّيْثُ قَالَ حَدَّثَنِيْ عُقَيْلٌ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِيْ عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ أَنَّ ابْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم غَزَا غَزْوَةَ الْفَتْحِ فِيْ رَمَضَانَ قَالَ وَسَمِعْتُ سَعِيْدَ بْنَ الْمُسَيَّبِ يَقُوْلُ مِثْلَ ذَلِكَ وَعَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ أَخْبَرَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ صَامَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم حَتَّى إِذَا بَلَغَ الْكَدِيْدَ الْمَاءَ الَّذِيْ بَيْنَ قُدَيْدٍ وَعُسْفَانَ أَفْطَرَ فَلَمْ يَزَلْ مُفْطِرًا حَتَّى انْسَلَخَ الشَّهْرُ.>
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) রমজান মাসে মক্কা বিজয়ের যুদ্ধ করেছেন। বর্ণনাকারী যুহরী (রহঃ) বলেন, আমি সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ)-কেও একই রকম বর্ণনা করতে শুনেছি।আরেকটি সূত্রে তিনি উবাইদুল্লাহ ইবন আবদুল্লাহ (রহঃ)-এর মাধ্যমে ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, আব্দুল্লাহ ইবন আব্বাস (রাঃ) বলেছেন, (মক্কা অভিমুখে রওয়ানা হয়ে) রসূলুল্লাহ (ﷺ) সিয়াম পালন করছিলেন। অবশেষে তিনি যখন কুদাইদ এবং উস্ফান নামক স্থানদ্বয়ের মাঝে কাদিদ নামক জায়গায় ঝরণার কাছে পৌঁছলেন তখন তিনি ইফতার করেন। এরপর রমজান মাস শেষ হওয়া পর্যন্ত তিনি সিয়াম পালন করেননি।
[১৯৪৪] (আধুনিক প্রকাশনীঃ ৩৯৪১,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৪৫)
সহীহ বুখারী হাদিস ৪২৭৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রমজান মাসে মক্কা বিজয়ের সফরের ঘটনা এসেছে। ইবনু আব্বাস (রাঃ) জানান, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) রমজানে মক্কা বিজয়ের যুদ্ধ করেছেন। আরেক বর্ণনায় এসেছে, মক্কার দিকে রওয়ানা হয়ে তিনি সিয়াম পালন করছিলেন। পরে কুদাইদ ও উস্ফানের মাঝামাঝি কাদিদ নামক স্থানে ঝরণার কাছে পৌঁছে তিনি ইফতার করেন। এরপর রমজান মাস শেষ হওয়া পর্যন্ত তিনি সিয়াম পালন করেননি। এই হাদিস “সফরে রোজা” বিষয়ে খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে একই সফরে প্রথমে সিয়াম এবং পরে ইফতারের কথা এসেছে। তবে এখানে সাধারণ নিয়মের বিস্তারিত আলোচনা নয়, বরং নির্দিষ্ট সফরের ঘটনা বলা হয়েছে। মূল শিক্ষা হলো, সফরের অবস্থায় নবী (صلى الله عليه وسلم)-এর আমলে সহজতা ও বাস্তব পরিস্থিতির বিবেচনা দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم) সফরের শুরুতে সিয়াম পালন করেছেন।
- কাদিদে পৌঁছে তিনি ইফতার করেছেন এবং পরে সিয়াম রাখেননি।
- সফরের অবস্থায় বাস্তব প্রয়োজন ও সহজতার দিক হাদিসে দেখা যায়।
