৬৪/৪৪. অধ্যায়ঃ
উমরাহ কাযার বর্ণনা
ذَكَرَهُ أَنَسٌ عَنْ النَّبِيِّ ﷺ.আনাস (রা.) নবী (ﷺ) থেকে তা বর্ণনা করেছেন।"
সহিহ বুখারী : ৪২৫৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৪২৫৭
مُحَمَّدٌ عَنْ سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ عَنْ عَمْرٍو عَنْ عَطَاءٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ إِنَّمَا سَعَى النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ لِيُرِيَ الْمُشْرِكِيْنَ قُوَّتَهُ.
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বাইতুল্লাহ এবং সাফা ও মারওয়ার মধ্যখানে এ জন্যই সাঈ করেছিলেন, যেন মুশরিকদেরকে তাঁর শৌর্য-বীর্য দেখাতে পারেন।
[১৬৪৯] (আধুনিক প্রকাশনীঃ ৩৯২৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯২৯)
