৬৪/২৭. অধ্যায়ঃ
যে সব মুসলিম উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের অন্তর্ভুক্ত ছিলেন
مِنْهُمْ حَمْزَةُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ وَالْيَمَانُ وَأَنَسُ بْنُ النَّضْرِ وَمُصْعَبُ بْنُ عُمَيْرٍ.হামযা ইবন ‘আবদুল মুত্তালিব, (হুযাইফার পিতা) ইয়ামান, আনাস ইবন নাসর এবং মুস‘আব ইবন ‘উমায়ের (রা.)।"
আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত: মুসআব ইবন উমায়েরের ত্যাগ
সহীহ বুখারী : ৪০৮২
সহীহ বুখারীহাদিস নম্বর ৪০৮২
أَحْمَدُ بْنُ يُوْنُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ شَقِيْقٍ عَنْ خَبَّابٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ هَاجَرْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَنَحْنُ نَبْتَغِيْ وَجْهَ اللهِ فَوَجَبَ أَجْرُنَا عَلَى اللهِ فَمِنَّا مَنْ مَضَى أَوْ ذَهَبَ لَمْ يَأْكُلْ مِنْ أَجْرِهِ شَيْئًا كَانَ مِنْهُمْ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ قُتِلَ يَوْمَ أُحُدٍ فَلَمْ يَتْرُكْ إِلَّا نَمِرَةً كُنَّا إِذَا غَطَّيْنَا بِهَا رَأْسَهُ خَرَجَتْ رِجْلَاهُ وَإِذَا غُطِّيَ بِهَا رِجْلَاهُ خَرَجَ رَأْسُهُ فَقَالَ لَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم غَطُّوْا بِهَا رَأْسَهُ وَاجْعَلُوْا عَلَى رِجْلَيْهِ الإِذْخِرَ أَوْ قَالَ أَلْقُوْا عَلَى رِجْلَيْهِ مِنَ الإِذْخِرِ وَمِنَّا مَنْ أَيْنَعَتْ لَهُ ثَمَرَتُهُ فَهُوَ يَهْدِبُهَا
খাব্বাব (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা নবী (ﷺ)-এর সঙ্গে হিজরত করেছিলাম। এতে আমরা চেয়েছি একমাত্র আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর কাছে আমাদের প্রতিদান নির্ধারিত হয়ে গেছে। আমাদের মধ্য থেকে কেউ কেউ গত হয়েছেন বা চলে গেছেন। অথচ প্রতিদান তিনি কিছুই ভোগ করতে পারেননি। মুসআব ইবন উমায়ের (রাঃ) ছিলেন তাদের মধ্যে একজন। উহুদের দিন তিনি শহীদ হন এবং তিনি একটি মাত্র চাদর রেখে যান। আমরা যখন ওটা দিয়ে তার মাথা ঢাকতাম তখন তার পা দুটো বেরিয়ে যেত এবং পা দুটো ঢাকলে মাথা বেরিয়ে যেত। তখন নবী (ﷺ) আমাদেরকে বললেন, ওটা দিয়ে তার মাথা ঢেকে দাও এবং উভয় পায়ে ইযখির দ্বারা আবৃত করে দাও। অথবা বললেন, (বর্ণনাকারীর সন্দেহ), তার উভয় পায়ের উপর ইযখির দিয়ে দাও। আর আমাদের মধ্যে কেউ এমনও আছেন, যার ফল ভালভাবে পেকেছে, আর তা তিনি ভোগ করছেন।
[১২৭৬] (আধুনিক প্রকাশনীঃ ৩৭৭৬, ই, ফা. ৩৭৭৯)
সহীহ বুখারী হাদিস ৪০৮২-এর সারসংক্ষেপ
এই হাদিসে খাব্বাব (রাঃ) জানিয়েছেন, তাঁরা নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে হিজরত করেছিলেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। তাঁদের প্রতিদান আল্লাহর কাছে নির্ধারিত হয়ে গেছে। তাঁদের মধ্যে কেউ কেউ দুনিয়ার কোনো ফল ভোগ করার আগেই চলে গেছেন। মুসআব ইবন উমায়ের (রাঃ) ছিলেন তাঁদের একজন। উহুদের দিন তিনি শহীদ হন। তাঁর কাছে কাফনের জন্য একটি মাত্র চাদর ছিল। মাথা ঢাকলে পা বেরিয়ে যেত, আর পা ঢাকলে মাথা বেরিয়ে যেত। নবী (صلى الله عليه وسلم) নির্দেশ দিলেন, মাথা চাদর দিয়ে ঢেকে পায়ে ইযখির দিয়ে দিতে। এই হাদিস হিজরত, ত্যাগ, শহীদের মর্যাদা এবং দুনিয়ার অল্প সম্পদের মধ্যেও ঈমানের মূল্য বোঝায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হিজরতের মূল উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি।
- মুসআব (রাঃ)-এর জীবন ত্যাগ ও সরলতার উদাহরণ।
- শহীদের মর্যাদা দুনিয়ার সম্পদের উপর নির্ভর করে না।
- নবী (صلى الله عليه وسلم) জানাযা ও কাফনের ব্যাপারে সহজ নির্দেশনা দিয়েছেন।
