৬৪/২৭. অধ্যায়ঃ

যে সব মুসলিম উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের অন্তর্ভুক্ত ছিলেন

مِنْهُمْ حَمْزَةُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ وَالْيَمَانُ وَأَنَسُ بْنُ النَّضْرِ وَمُصْعَبُ بْنُ عُمَيْرٍ.হামযা ইবন ‘আবদুল মুত্তালিব, (হুযাইফার পিতা) ইয়ামান, আনাস ইবন নাসর এবং মুস‘আব ইবন ‘উমায়ের (রা.)।"

উহুদ যুদ্ধের স্বপ্ন: বিপদ, বিজয় ও মুমিনদের একতা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪০৮১

مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا أَبُوْ أُسَامَةَ عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِيْ بُرْدَةَ عَنْ جَدِّهِ أَبِيْ بُرْدَةَ عَنْ أَبِيْ مُوْسَى رَضِيَ اللهُ عَنْهُ أُرَى عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ رَأَيْتُ فِيْ رُؤْيَايَ أَنِّيْ هَزَزْتُ سَيْفًا فَانْقَطَعَ صَدْرُهُ فَإِذَا هُوَ مَا أُصِيْبَ مِنَ الْمُؤْمِنِيْنَ يَوْمَ أُحُدٍ ثُمَّ هَزَزْتُهُ أُخْرَى فَعَادَ أَحْسَنَ مَا كَانَ فَإِذَا هُوَ مَا جَاءَ بِهِ اللهُ مِنَ الْفَتْحِ وَاجْتِمَاعِ الْمُؤْمِنِيْنَ وَرَأَيْتُ فِيْهَا بَقَرًا وَاللهُ خَيْرٌ فَإِذَا هُمُ الْمُؤْمِنُوْنَ يَوْمَ أُحُدٍ

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) হতে বর্ণিত। একবার আমি স্বপ্নে দেখলাম যে, আমি একটি তরবারি আন্দোলিত করলাম, অমনি এর মধ্যস্থলে ভেঙ্গে গেল। (বুঝলাম) এটা হল উহুদ যুদ্ধে মুমিনদের উপর আপতিত বিপদেরই স্বপ্ন রূপ।এরপর ওটিকে আবার আন্দোলিত করলাম। এতে ওটা আগের চেয়েও সুন্দর হয়ে গেল। এটা হল যে, বিজয় আল্লাহ এনে দিয়েছিলেন এবং মুমিনদের একতাবদ্ধ হওয়া এবং স্বপ্নে আমি একটি গরুও দেখেছিলাম। উহুদ যুদ্ধে মুমিনদের শাহাদাত লাভ হচ্ছে এর ব্যাখ্যা। আল্লাহর সকল কাজ কল্যাণময়।

[৩৬২২] (আধুনিক প্রকাশনীঃ ৩৭৭৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭৭৮)

সহীহ বুখারী হাদিস ৪০৮১-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর একটি স্বপ্নের কথা এসেছে। তিনি দেখলেন, তরবারি নাড়তেই তার মাঝখান ভেঙে গেল। এর ব্যাখ্যা ছিল উহুদ যুদ্ধের দিন মুমিনদের উপর আসা বিপদ। এরপর তিনি আবার তরবারি নাড়লেন, তখন সেটি আগের চেয়েও সুন্দর হয়ে গেল। এর ব্যাখ্যা হলো আল্লাহর পক্ষ থেকে আসা বিজয় এবং মুমিনদের একতাবদ্ধ হওয়া। স্বপ্নে একটি গরুও দেখা যায়, যার ব্যাখ্যা করা হয়েছে উহুদে মুমিনদের শাহাদাত হিসেবে। হাদিসের শেষে বলা হয়েছে, আল্লাহর সকল কাজ কল্যাণময়। তাই উহুদ যুদ্ধের হাদিস শুধু দুঃখের ঘটনা নয়; এতে ধৈর্য, আল্লাহর ফয়সালা এবং পরবর্তী কল্যাণের কথাও আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উহুদের বিপদ মুমিনদের জন্য কঠিন পরীক্ষা ছিল।
  • আল্লাহ বিপদের পর বিজয় ও একতার পথ খুলে দেন।
  • শাহাদাতকে এই বর্ণনায় মর্যাদার সঙ্গে উল্লেখ করা হয়েছে।
  • আল্লাহর কাজের মধ্যে কল্যাণ আছে—এ কথা হাদিসে স্পষ্ট।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন