৬৪/২৫. অধ্যায়ঃ
উহুদের দিন রসূলুল্লাহ (ﷺ)-এর আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা
সহিহ বুখারী : ৪০৭৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৪০৭৩
إِسْحَاقُ بْنُ نَصْرٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنْ هَمَّامٍ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم اشْتَدَّ غَضَبُ اللهِ عَلَى قَوْمٍ فَعَلُوْا بِنَبِيِّهِ يُشِيْرُ إِلَى رَبَاعِيَتِهِ اشْتَدَّ غَضَبُ اللهِ عَلَى رَجُلٍ يَقْتُلُهُ رَسُوْلُ اللهِ فِيْ سَبِيْلِ اللهِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর দন্তের প্রতি ইশারা করে বলছেন, যে সম্প্রদায় তাদের নবীর সঙ্গে এরূপ আচরণ করেছে তাদের প্রতি আল্লাহর গজব অত্যন্ত ভয়াবহ এবং যে ব্যক্তিকে আল্লাহর রসূল (ﷺ) আল্লাহর পথে হত্যা করেছে তার প্রতিও আল্লাহর গজব অত্যন্ত ভয়ানক।
(আধুনিক প্রকাশনীঃ ৩৭৬৮,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭৭১)
