৬৪/১২. অধ্যায়ঃ

পরিচ্ছেদ নেই

ইফকের ঘটনা ও বদরী সাহাবীকে মন্দ বলা থেকে সতর্কতা

সহিহ বুখারীহাদিস নম্বর ৪০২৫

الْحَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ النُّمَيْرِيُّ حَدَّثَنَا يُوْنُسُ بْنُ يَزِيْدَ قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ قَالَ سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ وَسَعِيْدَ بْنَ الْمُسَيَّبِ وَعَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ وَعُبَيْدَ اللهِ بْنَ عَبْدِ اللهِ عَنْ حَدِيْثِ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم كُلٌّ حَدَّثَنِيْ طَائِفَةً مِنَ الْحَدِيْثِ قَالَتْ فَأَقْبَلْتُ أَنَا وَأُمُّ مِسْطَحٍ فَعَثَرَتْ أُمُّ مِسْطَحٍ فِيْ مِرْطِهَا فَقَالَتْ تَعِسَ مِسْطَحٌ فَقُلْتُ بِئْسَ مَا قُلْتِ تَسُبِّيْنَ رَجُلًا شَهِدَ بَدْرًا فَذَكَرَ حَدِيْثَ الإِفْكِ

যুহরী (রহঃ) হতে বর্ণিতঃ

আমি উরওয়া ইবন যুবায়র, সাঈদ ইবন মুসাইয়্যিব, আলকামা ইবন ওয়াক্কাস ও উবাইদুল্লাহ ইবন আবদুল্লাহ (রহঃ) থেকে নবী (ﷺ)-এর স্ত্রী আয়িশার প্রতি অপবাদের ঘটনা শুনেছি। তারা সকলেই হাদিসটির একটি অংশ আমার নিকট বর্ণনা করেছেন, আয়িশা (রাঃ) বলেছেন, আমি এবং উম্মু মিসতাহ (প্রাকৃতিক প্রয়োজনে) বের হলাম। তখন উম্মু মিসতাহ তার চাদর পেঁচিয়ে পড়ে গেল। এতে সে বলল, মিসতাহের জন্য ধ্বংস। [আয়িশা (রাঃ) বলেন] তখন আমি বললাম, আপনি বড় খারাপ কথা বললেন। আপনি বদরে শরীক ব্যক্তিকে মন্দ বলেছেন! অতঃপর অপবাদ-এর ঘটনা উল্লেখ করলেন।

[২৫৯৩] (আধুনিক প্রকাশনীঃ ৩৭২৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭২৯)

সহিহ বুখারী হাদিস ৪০২৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ)-এর প্রতি অপবাদের ঘটনার একটি অংশ এসেছে। তিনি উম্মু মিসতাহর সঙ্গে বের হয়েছিলেন। পথে উম্মু মিসতাহ চাদরে জড়িয়ে পড়ে যান এবং মিসতাহের জন্য খারাপ কথা বলেন। তখন আয়িশা (রাঃ) তাকে সতর্ক করে বলেন, তিনি খারাপ কথা বলেছেন, কারণ মিসতাহ বদরে শরীক ছিলেন। এখানে ইফকের ঘটনা পুরোটা নয়; শুধু সেই অংশটি এসেছে যেখানে একজন বদরী সাহাবীকে মন্দ বলা নিয়ে আয়িশা (রাঃ)-এর আপত্তি দেখা যায়। এই হাদিসে অপবাদ, ভাষার সতর্কতা এবং বদরী সাহাবীদের মর্যাদা—এই বিষয়গুলো একসঙ্গে আছে। তাই কাউকে নিয়ে কথা বলার সময় তার অবস্থান ও পূর্বের ভালো কাজ ভুলে না যাওয়ার শিক্ষা পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাগ বা কষ্টের সময়ও খারাপ কথা থেকে নিজেকে সামলানো দরকার।
  • বদরে অংশ নেওয়া সাহাবীর মর্যাদা আয়িশা (রাঃ) স্মরণ করিয়ে দিয়েছেন।
  • অপবাদের ঘটনার বর্ণনায় ভাষা ও আচরণের সতর্কতা দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন