৮/৩১. অধ্যায়ঃ

যেখানেই হোক (সালাতে) কিবলামুখী হওয়া।

وَقَالَ أَبُو هُرَيْرَةَ قَالَ النَّبِيُّ ﷺ اسْتَقْبِلِ الْقِبْلَةَ وَكَبِّرْ.আবূ হুরাইরা (রা.) বলেন, নবী (ﷺ) বলেছেন, কিবলাকে সামনে কর এবং তাকবীর বল।"

কিবলা পরিবর্তন: কাবার দিকে ফিরে যাওয়ার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৩৯৯

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُحِبُّ أَنْ يُوَجَّهَ إِلَى الْكَعْبَةِ، فَأَنْزَلَ اللَّهُ ‏{‏قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ‏}‏ فَتَوَجَّهَ نَحْوَ الْكَعْبَةِ، وَقَالَ السُّفَهَاءُ مِنَ النَّاسِ ـ وَهُمُ الْيَهُودُ ـ مَا وَلاَّهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِي كَانُوا عَلَيْهَا ‏{‏قُلْ لِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ‏}‏ فَصَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ ثُمَّ خَرَجَ بَعْدَ مَا صَلَّى، فَمَرَّ عَلَى قَوْمٍ مِنَ الأَنْصَارِ فِي صَلاَةِ الْعَصْرِ نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ فَقَالَ هُوَ يَشْهَدُ أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَأَنَّهُ تَوَجَّهَ نَحْوَ الْكَعْبَةِ‏.‏ فَتَحَرَّفَ الْقَوْمُ حَتَّى تَوَجَّهُوا نَحْوَ الْكَعْبَةِ‏.‏

বারাআ ‘ইব্‌নু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রসূল (ﷺ) বাইতুল মুকাদ্দাসমুখী হয়ে ষোল অথবা সতের মাস সালাত আদায় করেছিলেন। আর আল্লাহর রসূল (ﷺ) কাবার দিকে কিবলা করা পছন্দ করতেন। মহান আল্লাহ নাজিল করেনঃ “আকাশের দিকে আপনার বার বার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করছি”- (সূরা আল-বাকারা ২/১৪৪)।অতঃপর তিনি কাবার দিকে মুখ করেন। আর নির্বোধ লোকেরা- তারা ইহুদি- বলত, “তারা এ যাবৎ যে কিবলা অনুসরণ করে আসছিল, তা হতে কিসে তাদেরকে ফিরিয়ে দিল? বলুনঃ (হে নবী) পূর্ব ও পশ্চিম আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন”- (সূরা আল-বাকারা ২/১৪২)।তখন নবী (ﷺ)-এর সঙ্গে এক ব্যক্তি সালাত আদায় করলেন এবং বেরিয়ে গেলেন। তিনি আসরের সালাতের সময় আনসারদের এক গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করছিলেন। তখন তিনি বললেন- (তিনি নিজেই) সাক্ষী যে, আল্লাহর রসূল (ﷺ)-এর সঙ্গে তিনি সালাত আদায় করেছেন, আর রসূলুল্লাহ (ﷺ) কাবার দিকে মুখ করেছেন। তখন সে গোত্রের লোকজন ঘুরে কাবার দিকে মুখ ফিরিয়ে নিলেন।

আধুনিক প্রকাশনীঃ ৩৮৪, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯০

সহীহ বুখারী হাদিস ৩৯৯-এর সারসংক্ষেপ

মূল বিষয়: কিবলা পরিবর্তন। এই হাদিসে বারাআ ইবন আযিব (রাঃ) বলেন, আল্লাহর রসূল (صلى الله عليه وسلم) ষোল বা সতের মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেছেন। তিনি কাবার দিকে কিবলা হওয়া পছন্দ করতেন। এরপর আল্লাহ আয়াত নাজিল করেন এবং তিনি কাবার দিকে মুখ করেন। এক ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে সালাত পড়ে আনসারদের এক গোত্রের কাছে যান। তারা আসরের সালাতে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে ছিল। তিনি জানালেন, রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কাবার দিকে মুখ করেছেন। তখন তারা সালাতের মধ্যেই ঘুরে কাবার দিকে মুখ ফিরিয়ে নেন। ‘কিবলা পরিবর্তন’, ‘বাইতুল মুকাদ্দাস থেকে কাবা’ এবং ‘কাবার দিকে নামাজ’—এই হাদিসের প্রধান খোঁজের শব্দ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم) ষোল বা সতের মাস বাইতুল মুকাদ্দাসমুখী হয়ে সালাত আদায় করেছেন।
  • আল্লাহর নির্দেশ আসার পর কিবলা কাবার দিকে হয়।
  • সাহাবিরা খবর পাওয়ার পর সালাতের মধ্যেই কাবার দিকে ঘুরে দাঁড়িয়েছেন।
  • কিবলা আল্লাহর নির্দেশের সঙ্গে যুক্ত; পূর্ব-পশ্চিম আল্লাহরই—এ কথা হাদিসে আয়াতসহ এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন