৬৩/৫১. অধ্যায়ঃ
হাদিস ৩৯৪০
সহিহ বুখারী : ৩৯৪০
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৯৪০
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو سَمِعَ أَبَا الْمِنْهَالِ عَبْدَ الرَّحْمَنِ بْنَ مُطْعِمٍ قَالَ بَاعَ شَرِيكٌ لِيْ دَرَاهِمَ فِي السُّوقِ نَسِيئَةً فَقُلْتُ سُبْحَانَ اللهِ أَيَصْلُحُ هَذَا فَقَالَ سُبْحَانَ اللهِ وَاللهِ لَقَدْ بِعْتُهَا فِي السُّوقِ فَمَا عَابَهُ أَحَدٌ فَسَأَلْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ فَقَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَنَحْنُ نَتَبَايَعُ هَذَا الْبَيْعَ فَقَالَ مَا كَانَ يَدًا بِيَدٍ فَلَيْسَ بِهِ بَأْسٌ وَمَا كَانَ نَسِيئَةً فَلَا يَصْلُحُ وَالْقَ زَيْدَ بْنَ أَرْقَمَ فَاسْأَلْهُ فَإِنَّهُ كَانَ أَعْظَمَنَا تِجَارَةً فَسَأَلْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ فَقَالَ مِثْلَهُ وَقَالَ سُفْيَانُ مَرَّةً فَقَالَ قَدِمَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِيْنَةَ وَنَحْنُ نَتَبَايَعُ وَقَالَ نَسِيئَةً إِلَى الْمَوْسِمِ أَوْ الْحَجِّ
আবদুর রাহমান ইব্নু মুত্’ঈম (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুর রহমান ইবন মু’ঈম (রাঃ) বলেন, আমার ব্যবসায়ের একজন শরিক কিছু দিরহাম বাজারে নিয়ে বাকিতে বিক্রি করে। আমি বললাম, সুবহানাল্লাহ! এমন কেনাবেচা কি জায়িজ? তিনিও বললেন, সুবহানাল্লাহ! আল্লাহর শপথ, আমি তা খোলা বাজারে বিক্রি করেছি তাতে কেউ তো আপত্তি করেননি।এরপর আমি বারা ইবনু আযিব (রাঃ)-কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, নবী (ﷺ) যখন মদীনায় আসলেন তখন আমরা এরকম বাকিতে কেনাবেচা করতাম; তখন তিনি বললেন যদি নগদ হয় তবে তাতে কোন বাধা নেই। আর যদি ধারে হয় তবে জায়িজ হবে না। তুমি যায়েদ ইবনু আরকাম (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করে তাকে জিজ্ঞেস করে নাও। কেননা তিনি আমাদের মধ্যে একজন বড় ব্যবসায়ী ছিলেন।এরপর আমি যায়েদ ইবনু আরকামকে জিজ্ঞেস করলাম। তিনিও এ রকমই বললেন। রাবি সুফইয়ান (রহঃ) হাদিসটি কখনও এভাবে বর্ণনা করেন “...” নবী (ﷺ) যখন মদীনায় আমাদের কাছে আসেন, তখন আমরা হজ্জের মৌসুম পর্যন্ত মেয়াদে বাকিতে কেনাবেচা করতাম।
