৬৩/২৭. অধ্যায়ঃ
জাহিলি যুগের কাসামাহ (শপথ গ্রহণ)
সহিহ বুখারী : ৩৮৪৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৮৪৮
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ حَدَّثَنَا سُفْيَانُ أَخْبَرَنَا مُطَرِّفٌ سَمِعْتُ أَبَا السَّفَرِ يَقُوْلُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا يَقُوْلُ يَا أَيُّهَا النَّاسُ اسْمَعُوْا مِنِّيْ مَا أَقُوْلُ لَكُمْ وَأَسْمِعُونِيْ مَا تَقُوْلُوْنَ وَلَا تَذْهَبُوْا فَتَقُوْلُوْا قَالَ ابْنُ عَبَّاسٍ قَالَ ابْنُ عَبَّاسٍ مَنْ طَافَ بِالْبَيْتِ فَلْيَطُفْ مِنْ وَرَاءِ الْحِجْرِ وَلَا تَقُوْلُوْا الْحَطِيْمُ فَإِنَّ الرَّجُلَ فِي الْجَاهِلِيَّةِ كَانَ يَحْلِفُ فَيُلْقِيْ سَوْطَهُ أَوْ نَعْلَهُ أَوْ قَوْسَهُ
আবুস্ সাফার (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবন আব্বাস (রাঃ)-কে এ কথা বলতে শুনেছি, “হে লোকেরা! আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোন এবং তোমরা যা বলতে চাও তাও আমাকে শুনাও এবং এমন যেন না হয় যে তোমরা এখান হতে চলে গিয়ে বলবে ইবন আব্বাস এমন বলেছেন। যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতে ইচ্ছা করে সে যেন হিজরের বাহির হতে তাওয়াফ করে এবং এ জায়গাকে হাতীম বলবে না। কারণ, জাহিলিয়া যুগে কোন লোক এ জায়গাটিতে তার চাবুক, জুতা, ধনু ইত্যাদি নিক্ষেপ করে হলফ করত।”
