৬৩/২২. অধ্যায়ঃ
হুযাইফা ইবনুল ইয়ামান আবসী (রাঃ)-এর উল্লেখ।
সহিহ বুখারী : ৩৮২৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৮২৪
حَدَّثَنِيْ إِسْمَاعِيْلُ بْنُ خَلِيْلٍ أَخْبَرَنَا سَلَمَةُ بْنُ رَجَاءٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيْهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُوْنَ هَزِيْمَةً بَيِّنَةً فَصَاحَ إِبْلِيْسُ أَيْ عِبَادَ اللهِ أُخْرَاكُمْ فَرَجَعَتْ أُوْلَاهُمْ عَلَى أُخْرَاهُمْ فَاجْتَلَدَتْ أُخْرَاهُمْ فَنَظَرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيْهِ فَنَادَى أَيْ عِبَادَ اللهِ أَبِيْ أَبِيْ فَقَالَتْ فَوَاللهِ مَا احْتَجَزُوْا حَتَّى قَتَلُوْهُ فَقَالَ حُذَيْفَةُ غَفَرَ اللهُ لَكُمْ قَالَ أَبِيْ فَوَاللهِ مَا زَالَتْ فِيْ حُذَيْفَةَ مِنْهَا بَقِيَّةُ خَيْرٍ حَتَّى لَقِيَ اللهَ عَزَّ وَجَلَّ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
ওহুদ যুদ্ধে মুশরিকরা যখন শোচনীয়ভাবে পরাজিত হয়ে পড়ল, তখন ইবলীস চিৎকার করে (মুসলমানদেরকে) বলল, ‘হে আল্লাহর বান্দাগণ! পিছনের দিকে লক্ষ্য কর।’ তখন অগ্রগামী দল পিছনের দিকে ফিরে গেল (শত্রুদল মনে করে) নিজ দলের উপর আক্রমণ করে বসল এবং একে অন্যকে হত্যা করতে লাগল। এমন সময় হুযাইফা (রাঃ) পিছনের দলে তাঁর পিতাকে দেখতে পেয়ে চিৎকার করে বলতে লাগলেন, ‘হে আল্লাহর বান্দাগণ! এই যে আমার পিতা, এই যে আমার পিতা।’আয়েশা (রাঃ) বলেন, আল্লাহর শপথ! কিন্তু তারা কেউই বিরত হয়নি। অবশেষে তারা তাঁকে হত্যা করে ফেলল। হুযাইফা (রাঃ) বললেন, ‘আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন।’(অধস্তন রাবী হিশাম বলেন) আমার পিতা উরওয়া (রহঃ) বলেন, আল্লাহর কসম! এ কথার কারণে হুযাইফা (রাঃ)-এর মধ্যে তাঁর জীবনের শেষ সময় পর্যন্ত কল্যাণের চিহ্ন বিদ্যমান ছিল।
