৬৩/১৯. অধ্যায়ঃ
আবদুল্লাহ ইবনু সালাম (রাঃ)-এর মর্যাদা।
সহিহ বুখারী : ৩৮১৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৮১৪
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سَعِيْدِ بْنِ أَبِيْ بُرْدَةَ عَنْ أَبِيْهِ أَتَيْتُ الْمَدِيْنَةَ فَلَقِيْتُ عَبْدَ اللهِ بْنَ سَلَامٍ فَقَالَ أَلَا تَجِيءُ فَأُطْعِمَكَ سَوِيْقًا وَتَمْرًا وَتَدْخُلَ فِيْ بَيْتٍ ثُمَّ قَالَ إِنَّكَ بِأَرْضٍ الرِّبَا بِهَا فَاشٍ إِذَا كَانَ لَكَ عَلَى رَجُلٍ حَقٌّ فَأَهْدَى إِلَيْكَ حِمْلَ تِبْنٍ أَوْ حِمْلَ شَعِيْرٍ أَوْ حِمْلَ قَتٍّ فَلَا تَأْخُذْهُ فَإِنَّهُ رِبًا وَلَمْ يَذْكُرِ النَّضْرُ وَأَبُوْ دَاوُدَ وَوَهْبٌ عَنْ شُعْبَةَ الْبَيْتَ
আবূ বুরদাহ (রহঃ) হতে বর্ণিতঃ
আবু বুরদা (রহঃ) বলেন, আমি মদীনায় গেলাম; আবদুল্লাহ ইবনে সালাম (রাঃ)-এর সাথে আমার দেখা হল। তিনি আমাকে বললেন, তুমি আমাদের এখানে আসবে না? তোমাকে আমি খেজুর ও ছাতু খেতে দিব এবং একটি ঘরে থাকতে দেব। অতঃপর তিনি বললেন, তুমি এমন স্থানে (ইরাকে) বসবাস কর, যেখানে সুদের কারবার খুব ব্যাপক। যখন কোন মানুষের নিকট তোমার কোন প্রাপ্য থাকে আর সেই মানুষটি যদি তোমাকে কিছু ঘাস, খড় অথবা খড়ের ন্যায় সামান্য কিছুও হাদিয়া পেশ করে তার কাছ থেকে তা গ্রহণ কর না, যেহেতু তা সুদের অন্তর্ভুক্ত। নাযর (রহঃ), আবু দাউদ (রহঃ) ও ওহব (রহঃ) শু‘বাহ (রহঃ) হতে বায়ত শব্দটি বর্ণনা করেননি।
