৬৩/৬. অধ্যায়ঃ
আনসারগণের অনুসারীরা।
সহিহ বুখারী : ৩৭৮৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৭৮৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرٍو سَمِعْتُ أَبَا حَمْزَةَ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَتْ الأَنْصَارُ يَا رَسُوْلَ اللهِ لِكُلِّ نَبِيٍّ أَتْبَاعٌ وَإِنَّا قَدْ اتَّبَعْنَاكَ فَادْعُ اللهَ أَنْ يَجْعَلَ أَتْبَاعَنَا مِنَّا فَدَعَا بِهِ فَنَمَيْتُ ذَلِكَ إِلَى ابْنِ أَبِيْ لَيْلَى قَالَ قَدْ زَعَمَ ذَلِكَ زَيْدٌ
যায়দ ইব্নু আরকাম (রাঃ) হতে বর্ণিতঃ
আনসারগণ বললেন, হে আল্লাহর রসূল (ﷺ)! প্রত্যেক নবীরই অনুসারী ছিলেন। আমরাও আপনার অনুসারী। আপনি আমাদের উত্তরসূরীদের জন্য দোয়া করুন যেন তারা আপনার অনুসারী হয়। তিনি দোয়া করলেন। (রাবী বলেন) আমি এই হাদিসটি ইবনু আবু লায়লার নিকট বর্ণনা করলাম, তিনি বললেন, যায়দ ইবনু আরকাম (রাঃ) এভাবেই হাদিসটি বর্ণনা করেছেন।
