৬২/১৮. অধ্যায়ঃ
উসামা ইবনু যায়দ (রাঃ)-এর উল্লেখ।
সহিহ বুখারী : ৩৭৩৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৭৩৪
بَاب حَدَّثَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُوْ عَبَّادٍ يَحْيَى بْنُ عَبَّادٍ حَدَّثَنَا الْمَاجِشُونُ أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ دِيْنَارٍ قَالَ نَظَرَ ابْنُ عُمَرَ يَوْمًا وَهُوَ فِي الْمَسْجِدِ إِلَى رَجُلٍ يَسْحَبُ ثِيَابَهُ فِيْ نَاحِيَةٍ مِنْ الْمَسْجِدِ فَقَالَ انْظُرْ مَنْ هَذَا لَيْتَ هَذَا عِنْدِيْ قَالَ لَهُ إِنْسَانٌ أَمَا تَعْرِفُ هَذَا يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ هَذَا مُحَمَّدُ بْنُ أُسَامَةَ قَالَ فَطَأْطَأَ ابْنُ عُمَرَ رَأْسَهُ وَنَقَرَ بِيَدَيْهِ فِي الأَرْضِ ثُمَّ قَالَ لَوْ رَآهُ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم لَاحَبَّهُ
‘আবদুল্লাহ ইব্নু দিনার (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবন উমর (রাঃ) এক লোককে দেখতে পেলেন যে, মসজিদের এক কোণে তার কাপড় টেনে নিচ্ছে, তিনি বললেন, দেখতো, লোকটি কে? সে যদি আমার নিকট থাকত! তখন একজন তাঁকে বলল, হে আবু আবদুর রহমান, আপনি কি তাকে চিনতে পেরেছেন? তিনি উসামা (রাঃ)-এর পুত্র মুহাম্মদ। এ কথা শুনে ইবন উমর (রাঃ) মাথা নিচু করে দুই হাত দিয়ে মাটি আঁচড়াতে লাগলেন এবং বললেন, আল্লাহর রসূল (ﷺ) তাঁকে দেখলে নিশ্চয়ই আদর করতেন।
