৮/৭. অধ্যায়ঃ
শামী জুব্বা পরে সালাত আদায় করা।
وَقَالَ الْحَسَنُ فِي الثِّيَابِ يَنْسِجُهَا الْمَجُوسِيُّ لَمْ يَرَ بِهَا بَأْسًا وَقَالَ مَعْمَرٌ رَأَيْتُ الزُّهْرِيَّ يَلْبَسُ مِنْ ثِيَابِ الْيَمَنِ مَا صُبِغَ بِالْبَوْلِ وَصَلَّى عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فِي ثَوْبٍ غَيْرِ مَقْصُورٍ.হাসান (রহ.) বলেন: মাজূসী (অগ্নিপূজক)-দের বানানো পোশাকে সালাত আদায় করায় কোনো অসুবিধা নেই। আর মা‘মার (রহ.) বলেন: আমি যুহরী (রহ.)-কে ইয়ামান দেশীয় তৈরি কাপড়ে সালাত আদায় করতে দেখেছি, যা পেশাবের দ্বারা রঞ্জিত ছিল। ‘আলী (রা.) আধোয়া নতুন কাপড়ে সালাত আদায় করেছেন।"
মোজার উপর মাসহ: সফরে নবী (صلى الله عليه وسلم)-এর ওযুর শিক্ষা
সহিহ বুখারী : ৩৬৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৬৩
حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ مُغِيرَةَ بْنِ شُعْبَةَ، قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَقَالَ " يَا مُغِيرَةُ، خُذِ الإِدَاوَةَ ". فَأَخَذْتُهَا فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى تَوَارَى عَنِّي فَقَضَى حَاجَتَهُ، وَعَلَيْهِ جُبَّةٌ شَأْمِيَّةٌ، فَذَهَبَ لِيُخْرِجَ يَدَهُ مِنْ كُمِّهَا فَضَاقَتْ، فَأَخْرَجَ يَدَهُ مِنْ أَسْفَلِهَا، فَصَبَبْتُ عَلَيْهِ فَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ صَلَّى.
মুগীরা ইব্নু শু’বা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি কোন এক সফরে নবী (ﷺ)-এর সাথে ছিলাম। তিনি বললেনঃ “হে মুগীরা! বদনাটি নাও।” আমি তা নিলাম। তিনি আমার দৃষ্টির অগোচরে গিয়ে প্রয়োজন সারলেন। তখন তাঁর শরীরে ছিল শামী জুব্বা। তিনি জুব্বার আস্তিন হতে হাত বের করতে চাইলেন। কিন্তু আস্তিন সংকীর্ণ হবার ফলে তিনি নীচের দিক দিয়ে হাত বের করলেন। আমি পানি ঢেলে দিলাম এবং তিনি সালাতের ওজুর ন্যায় ওজু করলেন। আর তাঁর উভয় মোজার উপর মাসহ করলেন ও পরে সালাত আদায় করলেন।
আধুনিক প্রকাশনীঃ ৩৫০, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৫৬
সহিহ বুখারী হাদিস ৩৬৩-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো ওযু ও মোজার উপর মাসহ। মুগীরা ইবন শু‘বা (রাঃ) সফরের একটি ঘটনা বর্ণনা করেছেন। নবী (صلى الله عليه وسلم) তাঁকে পানির পাত্র নিতে বলেন। এরপর তিনি দৃষ্টির আড়ালে গিয়ে প্রয়োজন সারেন। তখন তাঁর গায়ে শামী জুব্বা ছিল। জুব্বার আস্তিন সংকীর্ণ হওয়ায় তিনি হাত আস্তিন দিয়ে বের করতে না পেরে নিচের দিক দিয়ে বের করেন। মুগীরা (রাঃ) পানি ঢেলে দেন, আর নবী (صلى الله عليه وسلم) সালাতের ওযুর মতো ওযু করেন। তারপর তিনি উভয় মোজার উপর মাসহ করেন এবং সালাত আদায় করেন। এখানে বর্ণিত অংশ থেকে বোঝা যায়, সফরের অবস্থায়ও পবিত্রতা ও সালাতের প্রস্তুতি গুরুত্ব পায়। পোশাকের কারণে অসুবিধা হলে সহজ উপায়ে কাজ করা যায়, তবে ওযু ও সালাতের যত্ন বাদ যায় না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সফরেও সালাতের আগে পবিত্রতার প্রতি যত্ন রাখা হয়েছে।
- মোজার উপর মাসহ করার বিষয়টি এই হাদিসে স্পষ্টভাবে এসেছে।
- পোশাক সংকীর্ণ হলে সহজ উপায়ে হাত বের করে ওযু করা হয়েছে।
- সাহাবীরা নবী (صلى الله عليه وسلم)-এর ওযু ও সালাতের আমল মনোযোগ দিয়ে দেখতেন।
