৬০/৩৮. অধ্যায়ঃ
আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় সালাত দাউদ (আঃ)-এর সালাত ও সবচেয়ে পছন্দনীয় সওম দাউদ (আঃ)-এর সওম।
قَالَ عَلِيٌّ وَهُوَ قَوْلُ عَائِشَةَ مَا أَلْفَاهُ السَّحَرُ عِنْدِي إِلَّا نَائِمًا‘আলী (ইবন মাদীনী) (রহ.) বলেন, এটাই ‘আয়িশা (রা.)-এর কথা যে, আল্লাহর রাসূল (ﷺ) সর্বদা সাহরীকালে আমার নিকট নিদ্রিত থাকতেন।"
সহিহ বুখারী : ৩৪২০
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৪২০
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ الثَّقَفِيِّ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ دَاوُدَ، كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، وَأَحَبُّ الصَّلاَةِ إِلَى اللَّهِ صَلاَةُ دَاوُدَ، كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ وَيَقُومُ ثُلُثَهُ وَيَنَامُ سُدُسَهُ ".
‘আবদুল্লাহ ইব্নু ‘আম্র (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) আমাকে বলেছেন, আল্লাহর নিকট অধিক পছন্দনীয় সাওম হলো দাউদ (আঃ)-এর নিয়মে সাওম পালন করা। তিনি একদিন সাওম পালন করতেন আর একদিন বিরত থাকতেন। আল্লাহর নিকট অধিক পছন্দনীয় সালাত হলো দাউদ (আঃ)-এর নিয়মে সালাত আদায় করা। তিনি রাতের অর্ধাংশ ঘুমাতেন, রাতের এক-তৃতীয়াংশ সালাতে দাঁড়াতেন আর বাকী ষষ্ঠাংশ আবার ঘুমাতেন।
