২/২৫. অধ্যায়ঃ

মুনাফিকের চিহ্ন।

নিফাকের চার স্বভাব: খিয়ানত, মিথ্যা, প্রতারণা ও অশ্লীল ঝগড়া

সহীহ বুখারীহাদিস নম্বর ৩৪

حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا إِذَا اؤْتُمِنَ خَانَ وَإِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ ‏"‏‏.‏ تَابَعَهُ شُعْبَةُ عَنِ الأَعْمَشِ‏.

‘আবদুল্লাহ ইব্‌নু ‘আম্‌র (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়।১. আমানত রাখা হলে খিয়ানত করে;২. কথা বললে মিথ্যা বলে;৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে; এবং৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি করে।শু‘বা আমাশ (রহঃ) থেকে হাদীস বর্ণনায় সুফিয়ান (রহঃ)-এর অনুসরণ করেছেন।

(২৪৫৯,৩১৭৮; মুসলিম ১/২৫ হাঃ ৫৮, আহমাদ ৬৭৮২) (আধুনিক প্রকাশনীঃ ৩৩, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৩)

সহীহ বুখারী হাদিস ৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে চারটি স্বভাবের কথা এসেছে। আমানত রাখা হলে খিয়ানত করা, কথা বললে মিথ্যা বলা, অঙ্গীকার করলে ভঙ্গ করা এবং ঝগড়ায় অশ্লীল আচরণ করা। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, যার মধ্যে চারটি স্বভাব থাকবে সে খাঁটি মুনাফিক; আর যার মধ্যে একটি থাকবে, তা ছাড়ার আগ পর্যন্ত তার মধ্যে নিফাকের একটি স্বভাব থাকে। এখানে আমাদের জন্য বড় শিক্ষা হলো, চরিত্রের খারাপ দিককে ছোট করে দেখা ঠিক নয়। বিশেষ করে সত্য, আমানত, অঙ্গীকার ও ঝগড়ার ভাষা—এই চার জায়গায় মানুষ নিজের ভেতরের অবস্থা বুঝতে পারে। হাদিসটি আত্মসমালোচনার দরজা খুলে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আমানতে খিয়ানত নিফাকের স্বভাব।
  • মিথ্যা কথা ও অঙ্গীকার ভঙ্গ করা থেকে বাঁচা দরকার।
  • ঝগড়ার সময় অশ্লীল ভাষা ব্যবহার করা নিন্দনীয়।
  • খারাপ স্বভাব বুঝলে তা ছাড়ার চেষ্টা করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন