৭/৪. অধ্যায়ঃ
তায়াম্মুমের জন্য মাটিতে হাত মারার পর উভয় হাতে ফুঁ দেয়া।
জানাবাত হলে পানি না পেলে তায়াম্মুম: আম্মার (রাঃ)-এর ঘটনা
সহীহ বুখারী : ৩৩৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৩৮
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الْحَكَمُ، عَنْ ذَرٍّ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَقَالَ إِنِّي أَجْنَبْتُ فَلَمْ أُصِبِ الْمَاءَ. فَقَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ أَمَا تَذْكُرُ أَنَّا كُنَّا فِي سَفَرٍ أَنَا وَأَنْتَ فَأَمَّا أَنْتَ فَلَمْ تُصَلِّ، وَأَمَّا أَنَا فَتَمَعَّكْتُ فَصَلَّيْتُ، فَذَكَرْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّمَا كَانَ يَكْفِيكَ هَكَذَا ". فَضَرَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِكَفَّيْهِ الأَرْضَ، وَنَفَخَ فِيهِمَا ثُمَّ مَسَحَ بِهِمَا وَجْهَهُ وَكَفَّيْهِ.
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর নিকট এসে জানতে চাইল : একবার আমার গোসলের দরকার হল অথচ আমি পানি পেলাম না।তখন আম্মার ইবনু ইয়াসার (রাঃ) উমর ইবনুল খাত্তাব (রাঃ)-কে বললেনঃ আপনার কি সেই ঘটনা মনে আছে যে, একদা আমরা দুজন সফরে ছিলাম এবং দুজনেরই গোসলের প্রয়োজন দেখা দিল। আপনি তো সালাত আদায় করলেন না। আর আমি মাটিতে গড়াগড়ি দিয়ে সালাত আদায় করলাম। তারপর আমি ঘটনাটি নবী (ﷺ)-এর নিকট বর্ণনা করলাম। তখন নবী (ﷺ) বললেনঃ তোমার জন্য তো এতটুকুই যথেষ্ট ছিল- এ বলে নবী (ﷺ) দুই হাত মাটিতে মারলেন এবং দুই হাতে ফুঁ দিয়ে তাঁর চেহারা ও উভয় হাত মাসহ করলেন।
(৩৩৯, ৩৪০, ৩৪১, ৩৪২, ৩৪৩, ৩৪৫, ৩৪৬, ৩৪৭; মুসলিম ৩/২৮, হাঃ ৩৬৮, আহমাদ ১৮৩৫৬) (আধুনিক প্রকাশনীঃ ৩২৬,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৩১)
সহীহ বুখারী হাদিস ৩৩৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে জানাবাত অবস্থায় পানি না পেলে করণীয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে। একজন লোক উমর (রাঃ)-এর কাছে এসে বলেন, তাঁর গোসলের দরকার হয়েছিল, কিন্তু তিনি পানি পাননি। তখন আম্মার ইবনু ইয়াসার (রাঃ) উমর (রাঃ)-কে একটি পুরনো সফরের কথা মনে করিয়ে দেন। সে সফরে দুজনেরই গোসলের দরকার হয়েছিল। উমর (রাঃ) সালাত পড়েননি, আর আম্মার (রাঃ) মাটিতে গড়াগড়ি দিয়ে সালাত পড়েন। পরে নবী (صلى الله عليه وسلم)-কে জানালে তিনি বলেন, এতটুকুই যথেষ্ট ছিল। এরপর তিনি দুই হাত মাটিতে মারেন, দুই হাতে ফুঁ দেন, তারপর চেহারা ও দুই হাত মাসহ করেন। তাই জানাবাতের তায়াম্মুম, পানি না পেলে গোসলের বদল, তায়াম্মুমের পদ্ধতি—এসব বিষয়ে এই হাদিস মূল শিক্ষার মতো।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জানাবাত অবস্থায় পানি না পেলে তায়াম্মুমের শিক্ষা এসেছে।
- মাটিতে গড়াগড়ি দেওয়া সঠিক পদ্ধতি হিসেবে রাখা হয়নি।
- নবী (صلى الله عليه وسلم) হাত মাটিতে মেরে, ফুঁ দিয়ে চেহারা ও হাত মাসহ করেছেন।
- ভুল হলে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে জানিয়ে সঠিক পদ্ধতি শেখা হয়েছে।
