৫৯/৬. অধ্যায়ঃ

ফেরেশতাদের বর্ণনা

وَقَالَ أَنَسٌ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ لِلنَّبِيِّ ﷺ إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ عَدُوُّ الْيَهُودِ مِنَ الْمَلَائِكَةِ وَقَالَ ابْنُ عَبَّاسٍ ﴿وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ﴾ (الصافات : ١٦٥) الْمَلَائِكَةُআনাস ইবন মালিক (রা.) বলেন, ‘আবদুল্লাহ ইবন সালাম (রা.) নবী (ﷺ)-এর কাছে বললেন, ফেরেশতাদের মধ্যে জিবরাঈল (আ.) ইয়াহূদীদের শত্রু। আর ইবন ‘আব্বাস (রা.) বলেছেন, وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ অর্থ আমরা তো (ফেরেশতাকুল) সারিবদ্ধভাবে দণ্ডায়মান (সাফফাত: ১৬৫)।"

সহিহ বুখারীহাদিস নম্বর ৩২১২

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ مَرَّ عُمَرُ فِي الْمَسْجِدِ وَحَسَّانُ يُنْشِدُ، فَقَالَ كُنْتُ أُنْشِدُ فِيهِ، وَفِيهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ، ثُمَّ الْتَفَتَ إِلَى أَبِي هُرَيْرَةَ، فَقَالَ أَنْشُدُكَ بِاللَّهِ، أَسَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ أَجِبْ عَنِّي، اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ ‏"‏‏.‏ قَالَ نَعَمْ‏.‏

সা’ঈদ ইব্‌নু মুসাইয়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ

একদা উমর (রাঃ) মসজিদে নববীতে আগমন করেন, তখন হাসান ইবন সাবিত (রাঃ) কবিতা আবৃত্তি করছিলেন। তখন তিনি বললেন, “এখানে আপনার চেয়ে উত্তম ব্যক্তির উপস্থিতিতেও আমি কবিতা আবৃত্তি করতাম।”অতঃপর তিনি আবু হুরায়রা (রাঃ)-এর দিকে তাকালেন এবং বললেন, “আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি; আপনি কি আল্লাহর রসূল (ﷺ)-কে বলতে শুনেছেন যে, ‘তুমি আমার পক্ষ হতে জবাব দাও। হে আল্লাহ! আপনি তাকে রুহুল কুদুস (জিবরাঈল (আঃ)) দ্বারা সাহায্য করুন।’ তিনি উত্তরে বললেন, “হ্যাঁ।”

[১] মসজিদে কবিতা আবৃত্তি করতে হাস্‌সান ইবন সাবিত (রা.)-এর প্রতি উমর (রা.) আপত্তি করাতে তিনি আবু হুরায়রা (রা.)-কে সাক্ষী হিসাবে পেশ করলেন যে, তিনি রাসূলুল্লাহ (সা.)-এর উপস্থিতিতে মসজিদে কবিতা আবৃত্তি করেছেন ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন