৫৬/১০০. অধ্যায়ঃ
মুশরিকদের হিদায়াত ও মন আকর্ষণের জন্য দোয়া।
সহিহ বুখারী : ২৯৩৭
সহিহ বুখারীহাদিস নম্বর ২৯৩৭
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ قَالَ قَالَ أَبُوْ هُرَيْرَةَ قَدِمَ طُفَيْلُ بْنُ عَمْرٍو الدَّوْسِيُّ وَأَصْحَابُهُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوْا يَا رَسُوْلَ اللهِ إِنَّ دَوْسًا عَصَتْ وَأَبَتْ فَادْعُ اللهَ عَلَيْهَا فَقِيْلَ هَلَكَتْ دَوْسٌ قَالَ اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَأْتِ بِهِمْ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তুফাইল ইবন আমর দাওসী ও তাঁর সঙ্গীরা নবী (ﷺ)-এর নিকট এসে বলল, ‘হে আল্লাহর রসূল! দাওস গোত্রের লোকেরা ইসলাম গ্রহণে অবাধ্যতা করেছে ও অস্বীকার করেছে। আপনি তাদের বিরুদ্ধে দোয়া করুন।’অতঃপর বলা হলো, ‘দাওস গোত্র ধ্বংস হোক।’ তখন আল্লাহর রসূল (ﷺ) বললেন, ‘হে আল্লাহ! আপনি দাওস গোত্রকে হিদায়াত করুন এবং তাদেরকে ইসলাম নিয়ে আসুন।’
