৫৬/৪. অধ্যায়ঃ
আল্লাহর পথের মুজাহিদদের মর্যাদা।
يُقَالُ هَذِهِ سَبِيلِي وَهَذَا سَبِيلِي قَالَ أَبُو عَبْدِ اللَّهِ غُزًّا وَاحِدُهَا غَازٍ هُمْ دَرَجَاتٌ لَهُمْ دَرَجَاتٌবলা হয়ে থাকে هَذِهِ سَبِيلِي স্ত্রীলিঙ্গ ও وَهَذَا سَبِيلِي পুংলিঙ্গ অর্থাৎ উভয়ই ব্যবহার হয়, আবূ ‘আবদুল্লাহ (ইমাম বুখারী) (রহ.) বলেন غُزًّا এর এক বচন হল غَازٍ এবং هُمْ دَرَجَاتٌ এর অর্থ لَهُمْ دَرَجَاتٌ অর্থাৎ তাদের জন্য রয়েছে মর্যাদা"
সহিহ বুখারী : ২৭৯১
সহিহ বুখারীহাদিস নম্বর ২৭৯১
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا جَرِيرٌ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ سَمُرَةَ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي فَصَعِدَا بِي الشَّجَرَةَ، فَأَدْخَلاَنِي دَارًا هِيَ أَحْسَنُ وَأَفْضَلُ، لَمْ أَرَ قَطُّ أَحْسَنَ مِنْهَا قَالاَ أَمَّا هَذِهِ الدَّارُ فَدَارُ الشُّهَدَاءِ ".
সামুরা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, আমি আজ রাতে (স্বপ্নে) দেখতে পেলাম যে, দুজন ব্যক্তি আমার নিকট এল এবং আমাকে নিয়ে একটি গাছে উঠল। অতঃপর আমাকে এমন উৎকৃষ্ট একটি ঘরে প্রবেশ করিয়ে দিল, এর আগে আমি কখনো এর চেয়ে সুন্দর ঘর দেখিনি। সে দুজন ব্যক্তি আমাকে বলল, এই ঘরটি হচ্ছে শহীদদের ঘর।
