৫৬/৩. অধ্যায়ঃ

পুরুষ এবং নারীর জন্য জিহাদ করার ও শাহাদাত লাভের দোয়া।

وَقَالَ عُمَرُ اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي بَلَدِ رَسُولِكَ‘উমার (রা.) বলেন, ‘হে আল্লাহ! আপনার রাসূলের শহরে আমাকে শাহাদাত দান করুন।’"

উম্মু হারাম (রাঃ): সমুদ্র অভিযানের স্বপ্ন ও নবীজির দোয়া

সহিহ বুখারীহাদিস নম্বর ২৭৮৮

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُ عَلَى أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ، فَتُطْعِمُهُ، وَكَانَتْ أُمُّ حَرَامٍ تَحْتَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، فَدَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَطْعَمَتْهُ وَجَعَلَتْ تَفْلِي رَأْسَهُ، فَنَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ‏.‏ قَالَتْ فَقُلْتُ وَمَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ، غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ، يَرْكَبُونَ ثَبَجَ هَذَا الْبَحْرِ، مُلُوكًا عَلَى الأَسِرَّةِ، أَوْ مِثْلُ الْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ ‏"‏‏.‏ شَكَّ إِسْحَاقُ‏.‏ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ‏.‏ فَدَعَا لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ وَضَعَ رَأْسَهُ، ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ فَقُلْتُ وَمَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ، غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ ‏"‏‏.‏ كَمَا قَالَ فِي الأَوَّلِ‏.‏ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ‏.‏ قَالَ ‏"‏ أَنْتِ مِنَ الأَوَّلِينَ ‏"‏‏.‏ فَرَكِبَتِ الْبَحْرَ فِي زَمَانِ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، فَصُرِعَتْ عَنْ دَابَّتِهَا حِينَ خَرَجَتْ مِنَ الْبَحْرِ، فَهَلَكَتْ‏.‏

আনাস ইব্‌নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রসূল (ﷺ) উম্মু হারাম বিনত মিলহান (রাঃ)-এর নিকট যাতায়াত করতেন এবং তিনি আল্লাহর রসূল (ﷺ)–কে খেতে দিতেন। উম্মু হারাম (রাঃ) ছিলেন, উবাদা ইবন সামিত (রাঃ)-এর স্ত্রী।একদা আল্লাহর রসূল (ﷺ) তাঁর ঘরে গেলে তিনি তাঁকে আহার করান এবং তাঁর মাথার উকুন বাছতে থাকেন। এক সময় আল্লাহর রসূল (ﷺ) ঘুমিয়ে পড়েন। তিনি হাসতে হাসতে ঘুম হতে জাগলেন। উম্মু হারাম (রাঃ) বলেন, আমি তাঁকে জিজ্ঞেস করলাম, ‘হে আল্লাহর রসূল! হাসির কারণ কী?’ তিনি বললেন, ‘আমার উম্মতের কিছু ব্যক্তিকে আল্লাহর পথে জিহাদরত অবস্থায় আমার সামনে পেশ করা হয়। তারা এ সমুদ্রের মাঝে এমনভাবে আরোহী যেমন বাদশাহ তখতের উপর, অথবা বলেছেন, বাদশাহর মত তখতে উপবিষ্ট।’ এ শব্দ বর্ণনায় ইসহাক (রহঃ) সন্দেহ করেছেন।উম্মু হারাম (রাঃ) বলেন, ‘আমি বললাম, হে আল্লাহর রসূল! আল্লাহর নিকট দোয়া করুন যেন আমাকে তিনি তাদের অন্তর্ভুক্ত করেন।’ আল্লাহর রসূল (ﷺ) তাঁর জন্য দোয়া করলেন। অতঃপর আল্লাহর রসূল (ﷺ) আবার ঘুমিয়ে পড়েন। অতঃপর হাসতে হাসতে জেগে উঠলেন। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, ‘হে আল্লাহর রসূল! আপনার হাসার কারণ কি?’ তিনি বললেন, ‘আমার উম্মতের মধ্য থেকে আল্লাহর পথে জিহাদরত কিছু ব্যক্তিকে আমার সামনে পেশ করা হয়।’ পরবর্তী অংশ প্রথম উক্তির মত।উম্মু হারাম (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল! আপনি আল্লাহর নিকট দোয়া করুন, যেন আমাকে তিনি তাঁদের অন্তর্ভুক্ত করেন। তিনি বললেন, তুমি তো প্রথম দলের মধ্যেই আছ। অতঃপর মুয়াবিয়া ইবন আবু সুফিয়ান (রাঃ)-এর সময় উম্মু হারাম (রাঃ) জিহাদের উদ্দেশে সামুদ্রিক সফরে যান এবং সমুদ্র থেকে যখন বের হন তখন তিনি তাঁর সাওয়ারি থেকে ছিটকে পড়েন। এতে তিনি শাহাদাত লাভ করেন।

সহিহ বুখারী হাদিস ২৭৮৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে উম্মু হারাম বিনত মিলহান (রাঃ)-এর ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর ঘরে গিয়েছিলেন, তিনি তাঁকে খাবার দেন এবং সেবা করেন। এক সময় নবীজি (صلى الله عليه وسلم) ঘুমিয়ে পড়ে হাসতে হাসতে জেগে ওঠেন। তিনি জানান, তাঁর উম্মতের কিছু মানুষকে আল্লাহর পথে সমুদ্র অভিযানে দেখানো হয়েছে; তারা যেন বাদশাহদের মতো আসনে বসে আছে। উম্মু হারাম (রাঃ) অনুরোধ করেন, আল্লাহ যেন তাঁকে তাদের মধ্যে করেন। নবীজি (صلى الله عليه وسلم) তাঁর জন্য দোয়া করেন। আবার একই ধরনের ঘটনা ঘটে, তখন তিনি আবার দোয়া চান। নবীজি (صلى الله عليه وسلم) বলেন, তুমি প্রথম দলের মধ্যে আছ। পরে মুয়াবিয়া (রাঃ)-এর সময়ে তিনি সমুদ্র সফরে যান এবং ফেরার সময় সাওয়ারি থেকে পড়ে মৃত্যু বরণ করেন। হাদিসটি দোয়া, আল্লাহর পথে সফর, সাহাবীদের আগ্রহ এবং নবীজির সুসংবাদ সম্পর্কে গভীর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নেক কাজে অংশ নেওয়ার আগ্রহ সাহাবীদের জীবনে দেখা যায়।
  • নবীজির দোয়া উম্মু হারাম (রাঃ)-এর জন্য বিশেষ সুসংবাদ ছিল।
  • সমুদ্র অভিযানের মর্যাদা এই বর্ণনায় স্পষ্টভাবে এসেছে।
  • হাদিসের বর্ণনা যতটুকু, ব্যাখ্যাতেও ততটুকুই সীমা রাখা উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন